আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ব্রেক্সিট নিয়ে আরেকবার গণভোট চাইলেন লন্ডনের মেয়র সাদিক

ব্রেক্সিট নিয়ে আরেকবার গণভোট চাইলেন লন্ডনের মেয়র সাদিক

লন্ডনের মেয়র সাদিক খান ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে আরেকবার গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভারে রোববার প্রকাশিত নিবন্ধে তিনি এ দাবি জানিয়েছেন।

সাদিক খান বলেছেন, ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে’র আলোচনা সংশয়ের পাঁকে নিমজ্জিত এবং অচলাবস্থার মধ্যে পড়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশকে ক্ষতিকর পথের দিকে নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

আগামী বছরের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা এখনো পার্লামেন্টের অনেক সদস্য প্রত্যাখ্যান করেছেন। অনেক এমপি, ইউনিয়ন এবং ব্যবসায়ী নেতাদের দাবি ব্রাসেলসের সঙ্গে কোনো চুক্তির আগে জনগণের চূড়ান্ত রায় প্রয়োজন। তবে থেরেসা মে বরাবরই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন। বরঞ্চ তিনি বলে আসছেন, চূড়ান্ত চুক্তি মেনে নেবে কিনা কিংবা তাতে কোনো সংশোধন হবে কিনা এমপিরা কেবল সেই বিষয়ে ভোট দেবেন, অন্য কোনো কিছুতে নয়। ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রাসেলস ও লন্ডনের মধ্যে নির্ধারিত সময়ে কোনো সমঝোতায় পৌঁছানো যাচ্ছে না বিধায় ব্রিটিশ সরকার চুক্তি ছাড়া ব্রেক্সিটের পরিকল্পনা করছে।

লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা সাদিক খান লিখেছেন, ব্রিটেনকে এখন হয় বাজে চুক্তি নতুবা ব্রেক্সিটে চুক্তি নয়- এ ধরনের কিছুর মুখোমুখি হতে হচ্ছে, যার উভয়টাই ব্রিটেনের জন্য ক্ষতিকর।

তিনি লিখেছেন, ‘সরকারের শোচনীয় ব্যর্থতা- এবং বাজে চুক্তি অথবা চুক্তি ছাড়া ব্রেক্সিটে আমরা প্রচন্ড ঝুঁকির মুখে রয়েছি। যার মানে হচ্ছে জনগণকে এই মুহূর্তে নতুন করে মত দেওয়ার সুযোগ সঠিক এবং এটাই আমাদের দেশের জন্য একমাত্র পথ খোলা রয়েছে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত