আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চীনেও মাঙ্খুটের তাণ্ডব, ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ৬৪

চীনেও মাঙ্খুটের তাণ্ডব, ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ৬৪

ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে টাইফুন মাংখুট আছড়ে পড়েছে দক্ষিণ চিন এবং হংকং উপকূলবর্তী এলাকায়। তার আগে ফিলিপাইনে আঘাত হানে মাংখুট। এ পর্যন্ত ৬৬ জনের প্রাণহানির খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

আলজাজিরা জানিয়েছে, এর মধ্যে ফিলিপাইনেই মারা গেছেন ৬৪ জন। আর চীনে দু’জন নিহতের তথ্য দিয়েছে বার্তা সংস্থা থমসন রয়টার্স।

রোববার (১৬ সেপ্টেম্বর) গুয়াংদোঙের জিয়াংমেন শহরে প্রথম আছড়ে পড়ে টাইফুন মাংখুট। ঘণ্টায় ১৬২ কি.মি. বেগে ঝড় বইতে শুরু করে। সঙ্গে ভারী বর্ষণ চলতে থাকে। তবে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত ছিল প্রশাসন। ইতিমধ্যে ২০ লাখ ৪৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উপকূলে ফিরিয়ে আনা হয়েছে ৪৮ হাজার মাছ ধরার নৌকো। প্রায় ২৯ হাজার নির্মাণ কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ৬৩২টি পর্যটন কেন্দ্র।

এছাড়াও বন্ধ রাখা হয়েছে হাইনান প্রদেশের দু’টি বিমান বন্দরেরর মোট ৪০০টি বিমানের উড়ান। উপকূলবর্তী সমস্ত স্কুল ও গেস্ট হাউসও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত শেনঝ্যাং বিমান বন্দর হয়ে যে বিমানগুলি যাওয়ার কথা ছিল, বাতিল করা হয়েছে সেগুলো। শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে দূরপাল্লার ট্রেনও তুলে নেওয়া হয়েছে। গুয়াংদোঙের উপকূলবর্তী শহরগুলোর সমস্ত জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ। এখনও পর্যন্ত ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চিনের গুয়াংদোঙ, হাইনান এবং গুয়াংশি জুয়াং প্রদেশ । আপাতত সোমবার পর্যন্ত হাইনান ও গুয়াংদোঙের সমস্ত পর্যটন স্থলগুলো বন্ধ থাকবে। পরিস্থিতি বুঝে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। শনিবার সকাল থেকে কিয়ংঝৌ প্রণালীর নৌ সেবা বন্ধ রয়েছে। গুয়াংদোঙ ও হাইনান প্রদেশকে সংযুক্ত করেছে সেটি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ঘরছাড়া মানুষের জন্য ৩,৭৭৭টি জরুরি আশ্রয় কেন্দ্র গড়েছে গুয়াংদোঙ প্রশাসন। যাতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষে সেখানে মাথা গুঁজতে পারেন। পরিস্থিতির দিকে নজর রয়েছে গুয়াংদোঙের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদর দফতরের। প্রতিটি নির্মাণকেন্দ্রে প্রতিনিধি পাঠিয়েছে তারা। যাতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা যায়।

উপকূলবর্তী শহরগুলিতে সেনাবাহিনী পাঠানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১০০০ লাইফবোট। যাতে জরুরি অবস্থায় কাজে লাগে। পরিস্থিতির দিকে নজর রেখেছে সে দেশের আবহাওয়া দফতর। সংবাদ মাধ্যমে লাগাতার আপডেট দিয়ে চলেছে তারা। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে জনসাধারণের কাছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে না বাড়ে, সে দিকে নজর রেখেছে প্রসাশন। তবে আগেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে মজুত করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত