আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রাশিয়ার সামরিক বিমান নিখোঁজ

রাশিয়ার সামরিক বিমান নিখোঁজ

ভূমধ্যসাগরের ওপর দিয়ে চলার সময় ১৪ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে রাশিয়ার সামরিক বিমান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ‘সিরিয়ার ওপর দিয়ে উড়ে যাওয়ার পর ভূমধ্যসাগর এলাকায় প্রবেশের পর পরই হঠাৎ করে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার আইআই-২০ বিমান। বিমানটির নাবিকদের সাথে সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

স্থানীয় সময় সোমবার রাত ১১টায় বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে ওই বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার রাতে সিরিয়া উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে সামরিক বিমানটি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। ইউশিন আইআই-২০ নামের ওই যুদ্ধবিমানটি উত্তর-পশ্চিমের শহর লাটাকিয়ার কাছাকাছি রাশিয়ার সামরিক ঘাঁটি মেইমিমে যাচ্ছিল।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে ২০১৫ সালে দেশটিতে আইএস জঙ্গি ও সরকার বিরোধীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। সিরিয়ায় সাত বছর ধরে গৃহযুদ্ধ চললেও রাশিয়ার সহায়তায় এখনো ক্ষমতায় রয়েছেন বাশার আল আসাদ। সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ নিহত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত