আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মুক্তি পেলেন নওয়াজ শরিফ

মুক্তি পেলেন নওয়াজ শরিফ

আদালতের আদেশের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একই সঙ্গে মুক্তি পেয়েছেন নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা মোহাম্মদ সফদার। উচ্চ আদালত তাঁদের সাজা স্থগিতের আদেশ দেওয়ার পর বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মুক্তি পান তাঁরা। কথিত দুর্নীতির মামলায় ১০ বছরের সাজা পেয়ে দুই মাস কারাভোগের পর তিনি মুক্তি পান।

ডন-এর খবরে বলা হয়েছে, রাজনৈতিক দল পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বুধবার সন্ধ্যায় আদিয়ালা কারাগারে পৌঁছান। সেখানে তাঁরা নওয়াজ শরিফকে স্বাগত জানান। এ সময় কারাগারের সামনে দলটির অসংখ্য সমর্থক জড়ো হয়।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে মুক্তি পেলেন নওয়াজ শরিফ। ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুলসুম। ওই সময় কয়েক দিনের জন্য প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী।

বুধবার দেশটির আদালত পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) শীর্ষ এ নেতাকে মুক্তির আদেশ দেন। আদালত একইসঙ্গে নওয়াজের মেয়ে মরিয়ম শরীফকেও মুক্তির আদেশ দিয়েছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছেন বলে বিবিসি জানায়।

লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগ আনা হয় নওয়াজ শরীফ ও তার পরিবারের ওপর।
অবশ্য নওয়াজ পরিবার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক হয়রানি বলে আসছে।

পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে দুর্নীতির মামলায় নওয়াজ শরীফকে ১০ বছর এবং তার মেয়ে মরিয়ম শরীফকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

নির্বাচনের অযোগ্য হওয়ার পাশাপাশি তাদেরকে গত জুলাইয়ে তাদের জেলে যেতে হয়। পরে ওই নির্বাচনে সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই -ইনসাফের (পিটিআই) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত