আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী সোলিহর জয়লাভ

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী সোলিহর জয়লাভ

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী ইব্রাহিম মোহাম্মাদ সোলিহ জয়লাভ করেছেন।

সোমবার সকালে নির্বাচন কমিশন যে ফল প্রকাশ করেছে তাতে দেখা যায় ৫৮ দশমিক ৩ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইব্রাহিম মোহাম্মাদ সোলি।

সোলিহ ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬১৬ ভোট। পক্ষান্তরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট  আব্দুল্লাহ ইয়ামিন পেয়েছেন ৯৬ হাজার ১৩২ ভোট।

বিবিসি জানিয়েছে, আব্দুল্লাহ ইয়ামিন পরাজয় স্বীকার করে ভোটের ফল মেনে নিয়েছেন। সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সোলিহকে অভিনন্দন জানিয়েছেন ইয়ামিন।

ভোটের ফল ঘোষনার পর সোলিহ সাংবাদিকদের বলেন,  ‘আমরা খুব সহজেই এ নির্বাচনে জয়ী হয়েছি। এটা আমাদের একটা সুখের, আশান্বিত হওয়ার এবং ইতিহাস গড়ার মুহূর্ত। মালদ্বীপে এবার শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমরা। আমি শুধু আমার দলের প্রেসিডেন্ট নই। আমি মালদ্বীপের সব মানুষের প্রেসিডেন্ট।’

সোলিহ এ সময় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে বলবো যে দেশের জনগণের ইচ্ছাকে সম্মান করুন। যত দ্রুত সম্ভব একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার অনুরোধ করবো তাকে।’

এর আগে ইয়ামিনকে জয়ী করতে নির্বাচন কমিশনসহ ক্ষমতাসীন দল নানাভাবে চেষ্টা চালায় বলে অভিযোগ করেছিল পর্যবেক্ষকদল এবং মানবাধিকার সংস্থাগুলো। তবে নির্বাচন কমিশন বলছে, কোনো রকম বিপত্তি ছাড়াই নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হলো এবারের প্রেসিডেন্ট নির্বাচন।

ইব্রাহিম মোহাম্মাদ সোলির প্রতি সমর্থন ছিল মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। ফল ঘোষণার পর টুইটারে তিনি ইব্রাহিম মোহাম্মাদ সোলিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‌’শুধু মালদ্বীপের জনগণই নয়, বিশ্বের স্বাধীনতাকামী সব মানুষের জন্য অসাধারণ কাজ করেছেন।’

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা চলছে। রোববার মালদ্বীপে ব্যাপক সমালোচনার মুখে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বলেছিলো যদি নির্বাচনের মাধ্যমে মালদ্বীপের গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি না হয় তাহলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত