আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতে ‘গণেশ’ বিসর্জন দিতে গিয়ে ডুবে নিহত ১৮

ভারতে ‘গণেশ’ বিসর্জন দিতে গিয়ে ডুবে নিহত ১৮

ভারতে ‘গণেশ’ প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বিচ্ছিন্ন ঘটনায় ডুবে মারা গেছে ১৮ জন। খবরে জানায়, সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ‘গণেশ’ বিসর্জন দিতে গিয়ে মহারাষ্ট্রের মুম্বাইয়ের ভাণ্ডপে একজন, পুনেতে চারজন, রতনগিরিতে তিনজন, জালনায় তিনজন, ভানদারায় দুজন, সাতারায় দুজন এবং নানদেদ, বুলধানা ও আহমেদনগরে একজন করে ডুবে মারা যান।
 
১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এবারের গণেশ বিসর্জন উৎসবে মহারাষ্ট্রজুড়ে ছোট থেকে বড় বিভিন্ন আকারের প্রায় ১১ লাখ গণেশের মূর্তি বিসর্জন দেয়া হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্র কর্মকর্তারা।

খবরে প্রকাশ, সোমবার সকালে আরব সাগরে গণেশ বিসর্জনকালে অতিরিক্ত লোকবোঝাই একটি নৌকা উল্টে যায়। এখান থেকে তিন কিশোরীসহ অন্তত পাঁচজনকে উদ্ধার করা হয়।

এ ছাড়া মুম্বাইয়ের কান্দিভালি এলাকায় গণেশের বিশাল একটি মূর্তি ভক্তদের ওপর উল্টে পড়ে অন্তত ১৭ জন আহত হন বলে জানা গেছে।

এবারের উৎসবে ডিজে ও লাউডস্পিকারে গান বাজানো নিষিদ্ধ করায় মুম্বাই এবং অন্যান্য বড় শহরে শব্দদূষণহীন বিসর্জন উৎসব অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

প্রসঙ্গত, সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, প্রতিবছরের ন্যায় এবারও গণেশ ভক্তরা নেচেগেয়ে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ, পুকুর, কুয়া, কৃত্রিম ট্যাংক ও অন্যান্য জলাশয়ে বিসর্জন দেয়।

সোমবার বিকালে ভারতে এ বৃহৎ গণেশ বিসর্জন উৎসব শেষ হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত