আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের হাসির পাত্র হলেন ট্রাম্প

জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের হাসির পাত্র হলেন ট্রাম্প

পৃথিবীর সবচেয়ে বড় সভামঞ্চ। মন্ত্রী, রাষ্ট্রদূত, কূটনীতিক ও অন্যান্য অতিথি নিয়ে সভায় মিলিত হয়েছেন ১০০'রও বেশি বিশ্বনেতা। তাক করা আছে বিভিন্ন দেশের, ভাষার কয়েকশ' মিডিয়ার ক্যামেরা। সবারই মনোযোগ বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে।

জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। বক্তব্যের একপর্যায়ে ট্রাম্পের কথায় হঠাৎই হেসে উঠলেন হল ভর্তি বিশ্বনেতারা। এসময় ট্রাম্প বলছিলেন, ‘আমেরিকার ইতিহাসে প্রায় সকল প্রশাসনের চেয়ে তার প্রশাসনের অর্জন সবচেয়ে বেশি।’

একথার পরপরই সমস্বরে হেসে ওঠেন সবাই। বিব্রত হয়ে পড়েন ট্রাম্প। মুখে চওড়া হাসি টেনে বলেন, এমন প্রতিক্রিয়া আশা করেন নি তিনি।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ঘটে এই নজিরহীন ঘটনা।

তবে গত অধিবেশনে আক্রমণাত্মক অকূটনৈতিক ভাষায় কথা বললেও এবারে কিছুটা সুর নরম করেন ট্রাম্প। গতবার উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উনকে রকেটম্যান আখ্যা দিলেও এবার পারমাণবিক প্রকল্প থেকে সরে আসতে উনের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে তোপ দাগাতে ভুলেন নি ইরানের বিরুদ্ধে। সিরিয়া সংকটের দায় চাপান দেশটির উপর। চীনের সাথে অসম বাণিজ্য মেনে নেয়া হবে না বলেও জানান ট্রাম্প।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত