আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আবারও ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত!

আবারও ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত!

ফেসবুক জানিয়েছে, কয়েকজন সাইবার হামলাকারী তাদের নেটওয়ার্কে হামলা চালিয়েছে এবং এতে অন্তত ৫ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে থাকতে পারে।

ফেসবুক জানিয়েছে, চলতি সপ্তাহে তারা তাদের নেটওয়ার্কে এই হামলার বিষয়টি জানতে পারে। কয়েকজন হামলাকারী ফেসবুকের কোড ভেঙে ফেলে এবং বিপুল সংখ্যক গ্রাহকের একাউন্টে প্রবেশাধিকার পায়। ফেসবুক ইতিমধ্যে সমস্যাটি চিহ্নিত করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছে।

সাংবাদিকদের সঙ্গে এক কনফারেন্স কলে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘আমরা এ ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা নিরাপত্তা নিয়ে বড় ধরণের কাজ করেছি ফলে আমরা নেটওয়ার্ক আরও সুরক্ষিত হয়েছে। আমি খুশি যে আমরা সমস্যাটি চিহ্নিত করতে পেরেছি।’

যেসব একাউন্ট হ্যাকারদের কাছে বেহাত হতে পারে বলে ফেসবুক চিহ্নিত করেছে, সেসব একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগ আউট করা হয়েছে। শুক্রবার অন্তত ৯ কোটি গ্রাহকের ফেসবুক একাউন্ট স্বয়ংক্রিভাবে লগ আউট হয়ে যায়।

কারা এ সাইবার হামলা চালিয়েছে, তাদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এ ব্যাপারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

ফেসবুক জানিয়েছে, ‘ভিউ অ্যাজ’ ফিচারের ত্রুটির মাধ্যমে হ্যাকাররা ফেসবুক প্ল্যাটফর্মে আক্রমন চালায়। এ ফিচারটির মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী তার আইডিটি অন্য একজন কীভাবে দেখতে পান, তা যাচাই করতে পারেন।

হামলার পর ফেসবুক এ ফিচারটি সাময়িকভাবে বন্ধ রেখেছে।

এর আগে কেমব্রিজ অ্যানালিটিকা নামের ব্রিটিশ একটি নির্বাচনী বিশ্লেষণী প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছিল। ওই ঘটনায় ফেসবুক ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত