আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের

ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের

ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর দেবালৎসেভে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

ইউক্রেনের সরকার ও রুশপন্থী রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে গত সপ্তাহে নতুন একটি অস্ত্রবিরতি চুক্তি সই হলেও দেবালৎসেভ শহর দখলে নিতে দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ অব্যাহত রয়েছে।

 

মঙ্গলবার হাঙ্গেরির উদ্দেশে দেশ ছাড়ার আগে মস্কোয় পুতিন বলেন, তিনি আশা করেন, অস্ত্রবিরতি চুক্তি দুপক্ষই মেনে চলবে। নতুন চুক্তি সই হওয়ার পর দুপক্ষের মধ্যে যুদ্ধের তীব্রতা তাৎপর্যপূর্ণভাবে কমেছে বলে মন্তব্য করেন তিনি।

 

সামরিক উপায়ে সংকট সমাধান করা যাবে না উল্লেখ করেন পুতিন বলেন, ‘তিনি আশা করেন, সেনাবাহিনী তাদের অস্ত্র ফেলে দিয়ে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করলে ইউক্রেনের সরকার তাতে বাধা দেবে না। যদি তারা (ইউক্রেন সরকার) ওই আত্মসমর্পণের সিদ্ধান্ত দিতে সক্ষম না হয়, তাহলে যেসব লোক (বিদ্রোহীরা) নিজেদের ও অন্যদের জীবন বাঁচাতে চায়, তাদের পরবর্তীতে বিচারের আওতায় আনতে পারবে না তারা।’

 

পুতিন আরো বলেন, ‘মিনস্কে আলোচনার সময় আমি অংশগ্রহণকারীদের সতর্ক করেছিলাম- অস্ত্রবিরতি চুক্তি হোক আর নাই হোক, সরকারি বাহিনী যখনই শহর দখলের চেষ্টা করবে, তখন বিদ্রোহীরা সেটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে। আর দেবালৎসেভে সেটাই ঘটছে এখন।’

 

দেবালৎসেভে সংঘর্ষে সেনা ও বিদ্রোহীসহ অর্ধশতাধিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক শ। রেল জংশনের জন্য বিখ্যাত শহরটির বেশিরভাগ এলাকা বিদ্রোহীদের দখলে। বেশকিছু সেনাকে আটকও করা হয়েছে।

 

দেবালৎসেভে যুদ্ধ ‘গ্রহণযোগ্য ও প্রত্যাশিত’ বর্ণনা করে পুতিন আশা করেন, যেসব সেনা বিদ্রোহীদের হাতে আটক রয়েছেন, তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। বিদ্রোহীরা এ ক্ষেত্রে সহায়তা করবে।

 

এদিকে, ইউক্রেন সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছে।  

শেয়ার করুন

পাঠকের মতামত