আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিউইয়র্কে ২০ মার্কিনির ঘাতক গাড়ির মালিক ‘পাকিস্তানি’

নিউইয়র্কে ২০ মার্কিনির ঘাতক গাড়ির মালিক ‘পাকিস্তানি’

নিউইয়র্কে শনিবার বিশালাকৃতির যে লিমুজিন গাড়ি দুর্ঘটনায় ২০ জন মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন, তার মালিক পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্যক্তি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

মঙ্গলবার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শাহেদ হুসেইন নামের ওই ব্যক্তি তদন্ত সংস্থা এফবিআইয়ের ইনফর্মার হিসেবে কাজ করতেন।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বলেন, সংস্কার করা ওই গাড়িটি রাস্তাতে নামানোরই কথা নয়।

এছাড়া, এর ড্রাইভারেরও এ রকম গাড়ি চালানোর যথার্থ লাইসেন্স ছিল না। কুয়োমো বলেন, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা বের করতে তারা তদন্ত আরো জোরদার করেছেন।

‘প্রেস্টিজ লিমুজিন’ নামের প্রতিষ্ঠান থেকে গাড়িটি ভাড়া দেয়া হয়েছিল, সেটি ২৪ মাসে ২২ বার বিভিন্ন আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছে বলে জানায় সিবিএস নিউজ।

আদালত ও অন্যান্য সরকারি অফিসের তথ্য অনুযায়ী, হুসেইন একাধিক বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় সাক্ষ্য দিয়েছেন।

পুলিশ কর্মকর্তা রবার্ট প্যাটনড জানান, হুসেন বর্তমানে পাকিস্তানে আছেন এবং তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

হুসেইন ইনফর্মার কিনা, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্ভবত হুসেইনের ছেলে লিমুজিন প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।

গাড়ির ড্রাইভার স্কট লিসিনিকিয়া আগে দু’বার মাদকের দায়ে গ্রেফতার হয়েছিলেন।

যে গাড়িটিতে ভাড়া দেয়া হয়েছিল, সেটি আসলে ছিল ‘২০০১ ফোর্ড এক্সপেডিশন’ মডেলের। সেটিকেই সংস্কার করে লিমুজিনে রুপান্তর করা হয়েছিল।

এভাবে পরিবর্তিত গাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষ সব সময়ই উদ্বিগ্ন থাকে বলে জানান, পরিবহন খতের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তা পিটার গেলজ।

গাড়িটিতে ১৯ জনের বসার ব্যবস্থা ছিল। দুর্ঘটনার সময় এতে থাকা ১৮ জন যাত্রীর সবাই ও পথের পাশে দাঁড়িয়ে থাকা দু’জন মানুষ নিহত হন।

শেয়ার করুন

পাঠকের মতামত