আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

১৩৬ যাত্রী নিয়ে অলৌকিভাবে রক্ষা পেলো এয়ার ইন্ডিয়ার বিমান

১৩৬ যাত্রী নিয়ে অলৌকিভাবে রক্ষা পেলো এয়ার ইন্ডিয়ার বিমান

গন্তব্যে পৌঁছাতে রানওয়েতে ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে ছুটছিল একটি বিমান। কিন্তু আকাশে ওঠার আগেই সামনের একটি দেয়ালে ধাক্কা মেরে বসে। এতে বিমানটির মাঝখানে অনেকাংশই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু অবাক করা ব্যাপার এরপরও ১৩৬ যাত্রী নিয়ে তিন ঘণ্টা আকাশে উড়েছে বিমানটি। পরে নিরাপদেই যাত্রীদের নিয়ে অবতরণ করে।

গত বৃহস্পতিবার (১১ অক্টোবর ২০১৮) এই অলৌকিক ঘটনা শিকার হয়েছে ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দর থেকে দুবাই’র উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, বিমানে যে সমস্যা আছে, তা জানা ছিল না চালকের। পরবর্তীতে ত্রিচি থেকে বিমানটিকে মুম্বাইতে নিয়ে আসা হয়। দেখা যায় বিমানের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের নিয়ে আসা হয় আলাদা বিমানে।

আরও বলা হয়, বড় কোনও ঘটনা ঘটে যেতে পারতো বলে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু বিমানটি দেয়ালে ধাক্কা মারার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। পাইলট এবং সহকারী পাইলটকে আপাতত কোনও দায়িত্ব দিচ্ছে না এয়ার ইন্ডিয়া।

বিমানটির চাকার ধাক্কায় দেওয়ালের ওপরের দিকের কিছু অংশ ভেঙে গেছে। পাশের কয়েকটি অ্যান্টেনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন(ডিজিসিএ) পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

এই ঘটনার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছে না পাইলট। ডিজিসিএ’কে তিনি জানান, বিমান চালু করার আগে অস্বাভাবিক কোনও কিছু তিনি লক্ষ্য করেননি। সব যন্ত্রাংশও স্বাভাবিক ছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত