আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

২০ বছর পর পার্লামেন্টে ফিরলেন আনোয়ার ইব্রাহিম

২০ বছর পর পার্লামেন্টে ফিরলেন আনোয়ার ইব্রাহিম

সোমবার এমপি হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

দীর্ঘদিন পর আবার মালয়েশিয়ার পার্লামেন্টে প্রবেশ করেছেন দেশটির প্রবাদপ্রতীম রাজনীতিক আনোয়ার ইব্রাহিম। দীর্ঘ রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ৭১ বছর বয়সী এই রাজনীতিক। শীঘ্রই হয়তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদেও দেখা যাবে তাকে।সোমবার এমপি হিসেবে শপথ নিয়েই আনোয়ার ইব্রাহিম বলেছেন, 'আমি প্রমাণ করেছি'।

গত বিশ বছরের প্রতিকূল সময়ে সর্বদায় নিজের নীতি আর আদর্শের পথে অবিচল থাকা লোকটি অবশেষে নিজের অবস্থানের যথাযথতাই প্রমাণ করেছেন। শনিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে আনোয়ার ইব্রাহিম বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন। ভোটের আগে সমালোচকরা বারবারই বলছিলেন, যে বড় ব্যবধানে জিততে না পারলে নিজের যথোপযুক্ততা প্রমাণ করতে পারবেন না আনোয়ার। অল্প ব্যবধানে জিতলে বোঝা যাবে দলের কিংবা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদে প্রভাবে জয়লাভ করেছেন।

কিন্তু ভোটের চিত্রে দেখা গেছে আনোয়ার ইব্রাহিম তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে কয়েকগুণ বেশি ভোট পেয়েছেন। দক্ষিণ উপকূলীয় এলাকা পোর্ট ডিকসনের নির্বাচনে তার বিরুদ্ধে লড়াই করতে পারেনি কেউই।

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদীত মামলায় দীর্ঘদিন কারাবরণ করেছেন। অবশেষে আবারও মূলধারারা রাজনীতিতে ফিরলেন তিনি। শপথ নিলেন এমপি হিসেবে। এমপি হিসেবে শপথ নিয়ে সোমবার আনোয়ার ইব্রাহিম বলেন, উপ-নির্বাচনের এই বিশাল বিজয় হলো নতুন সরকারের প্রতি জনগনের আস্থার প্রতিফলন। তিনি বলেন, ‘বহু বছর আমাকে আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে; কিন্তু উপ-নির্বাচনের মাধ্যমে আমি আবার রাজনীতিতে ফিরে এসেছি। মনে হচ্ছে আমি আমার যথার্থতা প্রমাণ করতে পেরেছি’।

এ সময় তিনি স্থিতিশীল একটি সরকার পরিচালনার জন্য প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বের প্রশংসা করেন এবং পার্লমেন্ট ব্যবস্থায় সংস্কারের অঙ্গীকার করেন। আনোয়ার ইব্রাহিম বলেন, ‘অতীতে আমাদের পার্লামেন্ট আগে ছিল রাবার স্ট্যাম্প পার্লামেন্ট(যথাযথ বিবেচনা না করেই যেখানে অনুমোদন দেয়া হয়)। আমরা নতুন একটি পদক্ষেপ নিতে যাচ্ছে যেখানে পার্লামেন্টকে আরো কার্যকরী করে গড়ে তোলা হবে’।

এক সময়ে মাহাথির সরকারের উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বিবেচনা করা হতো পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। তুখোর ছাত্রনেতা থেকে মূলধারার রাজনীতিকে দ্রুত উত্থানের কারণে তাকে নিয়ে আশাবাদী হয়ে হয়ে মালয়েশিয়ার জনগন। কিন্তু নীতিগত দ্বন্দ্বের কারণে ১৯৯৮ সালে মাহাথির মোহাম্মাদ তাকে বরখাস্ত করেন এবং সমকামীতার মামলায় কারাগারো ঢোকান। ২০০৩ সালে মাহাথির ক্ষমতা ছাড়লে ২০০৪ সালে মুক্তি পান আনোয়ার কিন্তু ২০১৫ সালে নাজিব রাজাকের সরকার তাকে আবারো কারাগারে ঢোকায়, যা ছিলো মূলত তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের পায়তারা।

২০১৭ সালে আনোয়ার ইব্রাহিমের দলের সাথে জোট বেধে নির্বাচন করতে আগ্রহী হন মাহাথির। যার মাধ্যমে আবার নতুন অধ্যায়ের সূচনা হয় মালয়েশিয়ার রাজনীতিতে। পাকাতান হারাপান জোট মাহাথিরের নেতৃত্বে এবছরের মে মাসের নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে। নির্বাচনের পর রাজার সাধারণ ক্ষমায় মুক্তি পান আনোয়ার। মাথারি মোহাম্মাদ প্রধানমন্ত্রী হলেও তার উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হয় আনোয়ার ইব্রাহিমকে। শনিবারের উপনির্বাচনে বিজয়ের পর যে পথ অনেকটাই পরিস্কার হয়ে গেল।

বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের বর্তমান বয়স ৯৩ বছর। অচীরেই হয়তো তিনি থেকে পদত্যাগ করে আনোয়ার ইব্রাহিমের হাতে ক্ষমতা তুলে দেবেন। যার মধ্য দিয়ে মালয়েশিয়ার রাজনীতিতে শুরু হবে আনোয়ার ইব্রাহিম যুগ। আনোয়ার ইব্রাহিমের শপথ নেয়া প্রসঙ্গে সোমবার প্রধানমন্ত্রী মাহাথির বলেছেন, ‘তার ফিরে আসার ঘটনায় আমি অবশ্যই অনেক খুশি। আামদের প্রত্যাশা ছিলো যে তিনি ফিরে আসবেন। আমরা জানতাম যে তিনি উপ-নির্বাচন বিজয়ী হবেন’।

এলএবাংলাটাইমস/এমই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত