আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্রিমিয়ায় কলেজে বোমা হামলা, নিহত ১৮

ক্রিমিয়ায় কলেজে বোমা হামলা, নিহত ১৮

বুধবার পূর্ব ইউরোপের ক্রিমিয়ায় একটি কলেজে বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কর্তৃপক্ষ জানায়, কার্চের একটি টেকনিক্যাল কলেজে ‘অচেনা বিস্ফোরক যন্ত্র (unidentified explosive device)’ ফাটানো হয়।

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে কার্চ। সেখানে দুই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছিল ক্লেজতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন মারা গেছে। পরে রাশিয়ার ন্যাশনাল গার্ডের একজন কর্মকর্তা জানান, এটা ছিল একটা ইচ্ছাকৃত ভাবে চলানো ‘সন্ত্রাসী হামলা’।

সের্গেই মেলিকভ বলেন, ‘ইম্প্রোভাইজ্‌ড এক্সপ্লোসিভ ডিভাইস’ দিয়ে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ন্যাশনাল গার্ডের সৈন্যরা সেখানে পৌঁছেছে বলে বার্তা সংস্থা ইন্টারফাক্সকে জানান তিনি।

একজন স্থানীয় কর্মকর্তা বলেন, বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই টেকনিক্যাল কলেজে ছাত্রছাত্রী। সেখানে কিশোর-কিশোরীদের কারিগরি শিক্ষা দেয়া হতো।

আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জরুরী উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

চারটি সামরিক বিমান আহতদের মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতিও সম্পন্ন হচেছে জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শয়গু।

তদন্ত কর্মকর্তারা বলছেন, ‘ধাতব পদার্থ বোঝাই’ বিস্ফোরক যন্ত্র ডাইনিং হলের বিস্ফরিত হয়।

ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া। এর প্রতিবাদে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অবরোধ আরোপ করে। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত কার্চ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত