আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতে রাবণ বধ দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ৫০

ভারতে রাবণ বধ দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ৫০

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে এক ট্রেন দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছে। খবর এনডিটিভির। শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল পঞ্জাবের অমৃতসরের চৌরি বাজার এলাকায় যোধা ফটকের কাছে আজ সন্ধায় দুর্ঘটনাটি ঘটে।

রেল লাইনের উপর এবং পাশে দাঁড়িয়ে দশরা উৎসবের রাবণ পোড়ানো দৃশ্য দেখছিলেন কয়েকশ মানুষ। ভিড় এতটাই বেশি ছিল যে, বহু মানুষ রেল লাইনের উপরে উঠে অনুষ্ঠান দেখছিল। রাবনের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হলে চারদিকে বিভিন্ন বাজি ফোটানোর শব্দে অন্য কোনও আওয়াজ শোনা যাচ্ছিল না। আর এ সময় সেই রেল লাইন ধরে জলন্ধর থেকে অমৃতসরগামী ট্রেনটি চলে আসে। হাজার হাজার মানুষের চিৎকার শোরগোলের ভেতরে ট্রেনের হুইসেলের শব্দ কারো কানে পৌঁছেনি। আর এসময় সেই ভিড়ের উপর দিয়েই দুরন্ত গতিতে চলে গেল ট্রেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতের সংখ্যা কমপক্ষে ৫০।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ এবং উদ্ধারকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন আসার সময় তারা কোন ধরণের এলার্ম শুনতে পাননি। তারা এঘটনার জন্য স্থানীয় প্রশাসন ও দশেরা কমিটিকে দায়ী করেছেন বলে জানিয়েছে এএনআই।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ঘটনাস্থলে পৌঁছেছেন। এক টুইট বার্তায় তিনি সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে আহতের চিকিৎসা খুলে দিতে বলেছেন। এছাড়া এ ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ রুপী ও আহতের বিনামূল্যে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত