আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিন সালমানের অপসারণ চাইলেন সৌদির ওলামা পরিষদ

বিন সালমানের অপসারণ চাইলেন সৌদির ওলামা পরিষদ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে তার পদ থেকে অপসারণের আহবান জানিয়ে সৌদি স্কলার্স এসোসিয়েশন বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিটি সৌদি স্কলার্স এসোসিয়েশনের অফিসিয়াল টুইটারে প্রকাশ করা হয়। তারা এই বিবৃতিতে সাংবাদিক জামাল খাসোগির হত্যাকে ‘নিষ্ঠুর’ বলে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমাদের দেশ এখন খাসোগি ঘটনায় খুবই বিপজ্জনক অবস্থানে আছে। আর প্রিন্স সালমান এই ঘটনার জন্য দায়ী। এছাড়াও তিনি বিশিষ্ট ব্যক্তিদের গ্রেফতার ও তাদের জেলে বন্দী করেছেন।

২০১৭ সালের সেপ্টেম্বরে থেকে দেশটিতে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, এবং ধর্মীয় ব্যক্তিত্বের গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়েছে বিন সালমান জনগণের সম্পত্তি নষ্ট করেছে এবং দুর্বল প্রশাসনের কারণে দুর্নীতি বেড়েছে।

সৌদি স্কলার কাউন্সিল দ্রুত একজন নতুন ক্রাউন প্রিন্স নিয়োগ দেয়ার আহ্বান জানিয়েছেন এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদের আশু মুক্তিদানের ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

তবে সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমগুলো এবিষয়ে কোন সংবাদ প্রকাশ করেনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত