আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মঙ্গলবার চীনে উদ্বোধন হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু

মঙ্গলবার চীনে উদ্বোধন হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু

‘হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ।

চীনে নির্মিত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সেতু ‘হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ’ চালু করতে পুরোপুরি প্রস্তুত ম্যাকাও। আগামী মঙ্গলবার এটি উদ্বোধন করা হবে। আর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বুধবার।

শনিবার চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল (এসএআর) সরকারের বরাত দিয়ে একথা জানিয়েছে চীনা সরকার পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া।

এসএআর সরকারের তথ্য ব্যুরো জানিয়েছে, চালু হলে সেতুটি ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। এই সেতু দিয়ে ম্যাকাও ও হংকংয়ের যাত্রী ও যানবাহনগুলো সরাসরি এক অঞ্চল থেকে আরেকটিতে যাওয়া আসা করতে পারবে।

সেতুটি ব্যবহারের ক্ষেত্রে পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে ম্যাকাও ও ঝুহাইয়ের মধ্যে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য একটি যৌথ তদারকি এবং একবারের ছাড়পত্র নীতি অনুসরণ করা হবে।

নতুন এই কাস্টমস সিস্টেমের অধীনে পর্যটকদের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে একবারই ছাড়পত্র দেখাতে হবে। এই প্রক্রিয়া হতে পারে অটোমেটিক বা সেমি-অটোমেটিক বা ম্যানুয়াল।

ব্যুরো’র মতে, পর্যটকদের জন্য দুই ধরনের সরকারি পরিবহন থাকবে। একটি নিয়মিত বাস সার্ভিস এবং আরেকটি শাটল সার্ভিস। এক চেকপয়েন্ট থেকে আরেক চেকপয়েন্টে যেতে-আসতে এই শাটল সার্ভিস ব্যবহার করতে পারবে পর্যটকরা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ম্যাকাও এসএআর সরকার ঘোষণা করে, আগামী মঙ্গলবার গুয়াংডং প্রদেশের ঝুহাইতে ‘হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ’র উদ্বোধন করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ম্যাকাওয়ের প্রধান নির্বাহী চুই সাই অন। সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বুধবার।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত