আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

তাইওয়ানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল পৌনে ৫টার দিকে ইয়ালিন কাউন্টিতে এ দুর্ঘটনায় আহত হয়েছে ১৭১ যাত্রী। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
 
বিবিসি জানিয়েছে, ট্রেনটি রাজধানী তাইপে থেকে পূর্বাঞ্চলীয় কাউন্টি তাইতুংয়ে যাচ্ছিল। এতে যাত্রী ছিল ৩৬৬ জন। ট্রেনের আটটি বগিই লাইনচ্যুত হয়েছে।

তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, বগির নিচে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারে।

পুইয়ুমা নামের  দ্রুতগতির এ ট্রেন রাজধানী তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরে সু’য়াও শহরের কাছে সিনমা স্টেশনের কাছাকাছি লাইনচ্যুত হয়।

কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে  তাৎক্ষণিভাবে তা জানা য়াযনি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা বড় ধরনের শব্দ শোনার পর স্ফুলিঙ্গ ও ধোঁয়া দেখেছেন।

জরুরি চিকিৎসা কর্মী এবং অগ্নিনির্বাপক দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানো এবং বগিতে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে সহায়তা করছেন।  প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাস্থলে ১২০ সেনা সদস্যকে পাঠানোর কথা জানিয়েছে।

তাইওয়ান রেলওয়ে প্রশাসনের উপপ্রধান লু চেই-শেন এক সংবাদ সম্মেলনে জানান, ট্রেনটি মাত্র ছয় বছরের পূরাতন এবং দুর্ঘটনার আগে এটি বেশ ভাল অবস্থায় ছিল। রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত