আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জামাল খাশোগি হত্যায় জড়িত ট্রাম্পের জামাতাও!

জামাল খাশোগি হত্যায় জড়িত ট্রাম্পের জামাতাও!

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়টি ইতোমধ্যে স্বীকার করেছে সৌদি আরব। কিন্তু এই হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারও জড়িত বলে ইঙ্গিত দিলেন দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভের পররাষ্ট্র ও গোয়েন্দা বিষয়ক কমিটির সদস্য জোয়াকুইন ক্যাস্ট্রো।

গত শুক্রবার সকালে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন এই আমেরিকান আইনপ্রণেতা। তিনি টেক্সাসের স্যান অ্যান্টোনিও থেকে নির্বাচিত প্রভাবশালী ডেমোক্র্যাট কংগ্রেসম্যান।

ক্যাস্ট্রো বলেন, আমার মতে এই মুহূর্তের সবচেয়ে বিরক্তিকর বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে সঙ্গে নিয়ে জ্যারেড কুশনার সৌদি ক্রাউন প্রিন্সকে(মোহাম্মদ বিন সালমান) একটি হিট লিস্ট(শত্রুদের তালিকা) দিয়েছিলেন বলে খবরে বলা হয়েছে।

তিনি বলেন, এই হিট লিস্টের ভিত্তিতে প্রিন্স যাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, তাদেরই একজন হলেন খাশোগি।

তার কথার মাঝখানেই রিপোর্টার পপি হারলো বলেন, সিএনএনে প্রকাশিত কোনও রিপোর্টে এই দাবি করা হয়নি। এমনকি প্রধান কোনও আমেরিকান মিডিয়াতেই এটা নিয়ে রিপোর্ট হয়নি। বিস্তারিত কিছু না বলে তিনি দাবি করেন, আমি দেখেছি এবং এটার তদন্ত হওয়া উচিত।

দ্য টেক্সাস ট্রিবিউনকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, খাশোগি হত্যার পরিকল্পনায় জ্যারেড কুশনারকে অভিযুক্ত করার কোনও ইচ্ছাই আমার নেই কিন্তু বিষয়টি পরিষ্কার হওয়া উচিত। কিন্তু কিছু গণমাধ্যমে রিপোর্টে কুশনার এবং মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে।

এটাই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এবং একটি স্বচ্ছ আমেরিকান পররাষ্ট্রনীতি প্রত্যাশীদের উদ্বিগ্নতার কারণ বলেও উল্লেখ করেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের পররাষ্ট্র ও গোয়েন্দা বিষয়ক কমিটির এই সদস্য।

জোয়াকুইন ক্যাস্ট্রো বলেন, জ্যারেড বা কোনও প্রশাসনিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য সৌদি আরবকে দিয়েছে কিনা তা তদন্ত করা উচিত কংগ্রেসের। এর ফলেই খাশোগি হত্যার মতো ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা উচিত।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত