আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিয়ানমারের পাঁচ সেনা কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার কঠোর নিষেধাজ্ঞা

মিয়ানমারের পাঁচ সেনা কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার কঠোর নিষেধাজ্ঞা

মিয়ানমারের পাঁচ সেনা কর্মকর্তার ওপর আজ মঙ্গলবার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের জন্য তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এর আগে একই কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও মিয়ানমারের ওপর নিষোধাজ্ঞা আরোপ করেছিল।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন, নিষেধাজ্ঞা আরোপ করা ওই পাঁচ সেনা কর্মকর্তা হলেন অং কিয়াও জ, মং মং সো, অং অং , থান ও এবং থিন মং সো। তাদের সম্পদ জব্দের আদেশ দেয়া হয়েছে।

এই পাঁচ জেনারেলের নেতৃত্বে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর ইউনিটগুলো মানবাধিকার লঙ্ঘন করেছে। এই সেনা কর্মকর্তাদের অস্ট্রেলিয়া সফরের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান পেইন।

এ নিষেধাজ্ঞা আরোপের আগ পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজটি করত অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত রাখাইন রাজ্য থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে। তাদের মুখ থেকে শোনা গেছে, নির্যাতনে রোমহর্ষক সব ঘটনা।

সম্প্রতি জাতিসঙ্ঘের একটি প্রতিবেদনে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর 'গণহত্যার' অভিযোগ আনা হয়েছে। এবং সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ও পাঁচজন জেনারেলকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বিচারের মুখোমুখি করানোর আহ্বান জানানো হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত