আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

খাশোগি হত্যা ‘পূর্বপরিকল্পিত’- স্বীকার করল সৌদি

খাশোগি হত্যা ‘পূর্বপরিকল্পিত’- স্বীকার করল সৌদি

সৌদি রাজপরিবারের কট্টোর সমালোচক সাংবাদিক জামাল খাশোগির হত্যা ‘পূর্বপরিকল্পিত’ ছিল বলে স্বীকার করেছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির সরকারি আইনজীবী এক বিবৃতিতে এ কথা বলেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

এতে বলা হয়েছে, ‘তুর্কি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, খাশোগির ঘটনায় সন্দেহভাজনদের কর্মকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল।’

সৌদি সম্প্রচারমাধ্যম আল-একবারিয়া জানিয়েছে, সৌদি-তুর্কি যৌথ টাস্কফোর্সের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। যৌথ তদন্তের অংশ হিসেবে খাশোগি হত্যার ঘটনায় আটক সন্দেহভাজনদের যৌথ তদন্ত টিম জিজ্ঞাসাবাদ করছে।

গত ২ অক্টোবর রিয়াদের কট্টোর সমালোচক জামাল খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। এরপর আর সেখান থেকে বের হননি। তুরস্কের দাবি, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যার পর তার লাশ সরিয়ে ফেলা হয়। প্রথমে অস্বীকার করলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে সোমবার সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে খুন করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এ ঘটনা ছিল একটি ‘ভয়ানক ভুল’। সর্বশেষ খাশোগি হত্যায় যার দিকে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহের ইশারা করেছিলেন সেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মুখ খুলেছেন। তিনি খাশোগি হত্যার ঘটনাকে ‘জঘন্যতম অপরাধ’ বলে মন্তব্য করে বলেছেন, তাকে হত্যা করা অপরিহার্য ছিল না।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত