আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পেনসিলভানিয়ায় ইহুদি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৮

পেনসিলভানিয়ায় ইহুদি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৮

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীরর গুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে অঙ্গরাজ্যটির পিটসবার্গের একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল।

পিটসবার্গের স্কুইরেল হিল এলকার ট্রি অব লাইফ কংগ্রেগেশন সিনাগগে হামলার চালানোর সময় ৪৬ বছর বয়সী এই ব্যক্তির হাতে ছিল এআর-১৫ স্টাইল রাইফেল। তার নাম রবার্ট বোয়ারস।

তিনি হঠাৎ করেই সিনগগের দরজা খুলে মেইন ফ্লোরে ঢুকে পড়েন। এখানে থাকা ৪০ থেকে ৫০ জনের ওপর তিনি এলাপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। মেইন ফ্লোরে ৩ জনকে হত্যা করার পর তিনি সিঁড়ি বেয়ে নিচের দিকে যান। এখানেও তিনি এলোপাতাড়ি গুলি ছুড়ে ৪ জনকে হত্যা করেন।

এরপর দাড়িধারী এই শ্বেতাঙ্গ পালিয়ে যেতে সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় ওঠেন। কিন্তু এখানে তার সঙ্গে দেশটির স্পেশাল ওয়াপনস অ্যান্ড ট্যাকটিকস টিমের বন্দুকযুদ্ধ হয়। এতে এই বন্দুকধারী এবং তিন পুলিশ কর্মকর্তা আহত হন।

আহতাবস্থায় তাকে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হওয়া তিন পুলিশ কর্মকর্তার একজনের হাতে গুলি লাগে। অন্য দুজনের অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি।

গুলি করার সময় ‘এসব ইহুদি অবশ্যই মরবে’ বলে ইহুদিবিদ্বেষী বোয়ারস চিৎকার করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শনিবার সকালে রবার্ট বোয়ার্স নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে  দেয়া পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে ইহুদি অভিবাসীদের আগমনে আমি ক্ষিপ্ত। আমি ভেতরে যাচ্ছি।

সিনাগগটিতে হামলার কিছুক্ষণ আগে দেয়া হয় পোস্টটি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত