আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

২০২২ সালে দ্বিতীয় টাইটানিকের যাত্রা শুরু

২০২২ সালে দ্বিতীয় টাইটানিকের যাত্রা শুরু

দ্বিতীয় টাইটানিক নির্মাণের প্রকল্পটি আবারও চালু হয়েছে। এটি ২০২২ সালে যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান ব্লু স্টার লাইনের চেয়ারম্যান ক্লাইভ পালমার।

তিনি বলেন, ১৯১২ সালে প্রথম সমুদ্র যাত্রায় আইসবার্গের ধাক্কায় ডুবে যাওয়া টাইটানিকের আদলে নির্মিতব্য এই জাহাজ সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে সমুদ্রপথে যুক্তরাজ্যের সাউদাম্পটনের উদ্দেশে রওনা হবে। পরে সেখান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবে।

গত ১০ অক্টোবর ক্রুজ অ্যারাবিয়া অ্যান্ড আফ্রিকা’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে লন্ডনে এসব কথা জানান অস্ট্রেলিয়ান বিলিয়নার ক্লাইভ পালমার। জাহাজটির মালিকানা থাকবে ব্লু স্টার লাইন কোম্পানির এবং তারাই এটি পরিচালনা করবে।

প্রাথমিকভাবে ২০১২ সালে দ্বিতীয় টাইটানিক নির্মাণের জন্য ৫০০ মিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা করা হয়। তখন বলা হয়, ২০১৮ সালে দুবাই থেকে যাত্রা শুরু করবে এটি। পরে সিদ্ধান্ত পাল্টায় কোম্পানিটি। প্রথম টাইটানিক ডোবার ১১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২০২২ সালে এটি যাত্রা শুরু করবে।

পালমার বলেন, প্রথম টাইটানিকের মতো করেই এটি নির্মাণ করবে ব্লু স্টার লাইন। প্রথমটিতে যেমন ও যতগুলো কেবিন ছিল, এটাতেও তেমন ও ততগুলোই থাকবে। সেই সঙ্গে থাকবে আধুনিক নিরাপত্তা ও বিলাসবহুল ব্যবস্থা।

প্রতিবেদনটিতে বলা হয়, জাহাজটিতে ২ হাজার ৪০০ যাত্রী এবং ৯০০ ক্রু সদস্যে ধারণ ক্ষমতা সম্পন্ন ৯টি ডেক ও ৮৪০টি স্টেটরুম থাকবে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কেবিনের পাশাপাশি থাকবে সুইমিং পুল, জিমনেশিয়াম, স্মোকিং রুম এবং টার্কিশ বাথ।

আরও বলা হয়, প্রথম টাইটানিকের মতোই এই জাহাজেও যাত্রীদের জন্য থাকবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির টিকেট। তবে জাহাজটির জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে ডিজেল ব্যবহার করা হতে পারে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত