আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

খাশোগিকে টুকরো টুকরো করে এসিড দিয়ে পুড়িয়ে ফেলা হয়

খাশোগিকে টুকরো টুকরো করে এসিড দিয়ে পুড়িয়ে ফেলা হয়

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর টুকরো টুকরো করে এসিড দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকতে।

বিবিসি জানায়, দেশটির দৈনিক সংবাদ পত্র ‘হারিয়েত’কে দেয়া এক সাক্ষাতকরে তিনি এই দাবি করেন।

ইয়াসিন আকতে বলেন, আমি বিশ্বাস করি তাকে হত্যার পর এসিড দিয়ে এমনভাবে পুড়িয়ে ফেলা হয়েছে যাতে হত্যার কোন চিহ্ন খুঁজে না পাওয়া যায়। আর এটিই এই হত্যাকাণ্ডের একমাত্র যৌক্তিক সমাধান।

তবে এতকিছুর পরও এখনও খাশোগির মৃতদেহের কোন খোঁজ মেলেনি। এমনকি মরদেহ পুড়িয়ে ফেলার কোন ফরেনসিক প্রমাণ দিতে পারেননি তিনি।

তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকতে এক সংবাদ পত্রকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, খাশোগি হত্যার পর মরদেহ নিশ্চিহ্ন করতেই টুকরো টুকরো করা হয়। আমরা এখন দেখছি হত্যাকারীরা খাশোগিকে শুধু হত্যা করেনি মরদেহেকে বাষ্পায়িত করেছে।

এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে বলেছেন, খুন হওয়া সাংবাদিক খাশোগি খুবই ভয়ঙ্কর ইসলামপন্থী ছিলেন।

খাশোগি নিখোঁজ হওয়ার পরে প্রথমবারের মত হোয়াইট হাউজে এক ফোনকলে এ কথা জানান তিনি। সেই ফোন কল করা হয়েছিল খাশোগির নিখোঁজ হওয়ার পরে এবং সৌদি তার হত্যার কথা স্বীকার করার আগে।

অবশ্য ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এমন খবর অস্বীকার করেছে সৌদি আরব।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন।

কিন্তু এই ব্যাখ্যা সত্য নয় বলে দাবি করে তুরস্ক। দেশটি খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ও বিস্তারিত সৌদি সরকারকে প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি দেয়।

এ ব্যাপারে কোনো ধামাচাপা যুক্তি গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে তারা। এমনকি সৌদি যদি এ বিষয়ে সত্য প্রকাশ না করে, তাহলে তুরস্ক বিস্তারিত প্রকাশ করবে বলেও হুঁশিয়ারি দেয়।

তবে এতকিছুর পরও এখনো খাশোগির মৃতদেহের খোঁজ মেলেনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত