আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

খাশোগিকে হত্যা করে ৫টি স্যুটকেসে ভরা হয়

খাশোগিকে হত্যা করে ৫টি স্যুটকেসে ভরা হয়

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে প্রবেশের পর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে তার শরীর টুকরো টুকরো করে পাঁচটি স্যুটকেসে করে নিয়ে যাওয়া হয়।

রোববার (৪ নভেম্বর) তুরস্কের সরকার সমর্থক সংবাদপত্র ‘সাবাহ’ এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সাবাহ তাদের প্রতিবেদনে বলেছে, ‘স্যুটকেস পাঁচটি এরপর সৌদি কনস্যুলেটের কাছে অবস্থিত কনসাল-জেনারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়। গত ২ অক্টোবর খাশোগিতে হত্যার দিনই তাকে টুকরো টুকরো করে লাশ কনসাল-জেনারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়।’

তবে এরপর খাশোগির লাশ ঠিক কোথায় রাখা হয়, তা জানাতে পারেনি সাবাহ।

কর্মকর্তারা জানান, মাহের মুতরেব, সালাহ তুবেগি ও থার আল-হারবি এই তিনজন ১৫ জনের সৌদি কিলার দলের প্রধান সদস্য ছিলেন। তারা তিনজনই খাশোগিকে টুকরো টুকরো করেন এবং কনস্যুলেট থেকে লাশ নিয়ে যান।

মুতরেব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি সহযোগী। তুবেগি সৌদি ফরেনসিকের বৈজ্ঞানিক পরিষদের প্রধান এবং সেনাবাহিনীর একজন কর্নেল। আর আল-হারবি যুবরাজের প্রাসাদ রক্ষায় সাহসিকতার জন্য গত বছর লেফটেন্যান্ট পদে উন্নীত হন।

এর আগে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ানের উপদেষ্টা এবং খাশোগির বন্ধু ইয়াসিন আকতে বলেছিলেন, খাশোগির শরীর যেন দ্রুত পঁচে যায় সেজন্য তার লাশকে কেটে টুকরো টুকরো করা হয়।

‘হুররিয়েত’ নামের এক সংবাদপত্রকে তিনি বলেন, ‘আমাদের কাছে শেষ যে তথ্য আছে সে অনুসারে খাশোগির শরীর দ্রুত পঁচে যাওয়ার জন্য তাকে কেটে টুকরো টুকরো করা হয়। তারা (খুনিরা) নিশ্চিত হতে চেয়েছিল যে, খাশোগির শরীরের কোনো চিহ্ন যেন না থাকে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত