আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সবচেয়ে কমবয়সী কংগ্রেসওম্যান ওকাসিও-কর্টেজ

সবচেয়ে কমবয়সী কংগ্রেসওম্যান ওকাসিও-কর্টেজ

প্রগতিশীল ডেমোক্রেট আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ নিউ ইয়র্কের ১৪তম জেলা থেকে নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে তিনিই প্রথম নারী যিনি সবচেয়ে কম বয়সে কংগ্রেসে নির্বাচিত হলেন। খবর হাফিংটন পোস্টের।

রাজনীতির ময়দানে অপেক্ষাকৃত নতুন ২৯ বছর বয়সী ওকাসিও-কর্টেজ গেল জুন মাসে যুক্তরাষ্ট্রে সংবাদ শিরোনাম হন। সেসময় ডেমোক্রেটিক প্রাইমারিতে দশবারের হাউজ প্রতিনিধি জো ক্রাউলিকে পরাজিত করেন তিনি।

মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্রেটদের ঘরের এই আসন থেকে অনায়াসেই রিপাবলিকান প্রার্থী সেন্ট জনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্থনি পাপাসকে পরাজিত করেন ওকাসিও-কর্টেজ।

নির্বাচনে জয়ের পর দেয়া ভাষণে ওকাসিও-কর্টেজ বলেন, এটা তখনই সম্ভব যখন সব মানুষ সম্মিলিতভাবে বুঝতে পারে যে, আমাদের কাজ খুব শক্তিশালী, মূল্যবান ও দীর্ঘস্থায়ী পরিবর্তনে সক্ষম।

তিনি বলেন, আয়োজক, ক্ষুদ্র অর্থদাতা, প্রত্যেক কর্মজীবী বাবা-মা এবং ড্রিমার যারা এই আন্দোলনে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাবে না।

ওকাসিও-কর্টেজ আরও বলেন, এটা কোনও প্রচারণা বা নির্বাচনী দিন নয় বরং সামাজিক, অর্থনৈতিক এবং জাতিগত ন্যায়বিচারের জন্য একটি আন্দোলন।

পুয়ের্তো রিকোর মা ও মার্কিন বাবার সন্তান ওকাসিও-কর্টেজ আগে একজন বারটেন্ডার ছিলেন। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জেতার আগে তিনি কখনও কোনও রাজনৈতিক পদে ছিলেন না। তবে এই সাধারণ নির্বাচনে তার প্রতি সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত