আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জিম্বাবুয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪৭

জিম্বাবুয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪৭

জিম্বাবুয়ে’তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই শিশুসহ ৪৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বুধবার রাতে রুসাপে শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিমআই।

পুলিশের মুখপাত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার পল নিয়াথি গণমাধ্যমকে বলেন, মুতারে শহরগামী একটি বোল্ট কাটার বাস এবং রাজধানী হারারেগামী একটি স্মার্ট এক্সপ্রেস বাসের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।

মাকোনি জেলা প্রশাসক এবং সিভিল প্রটেকশন ইউনিটের চেয়ারম্যান দারলিংটন মুসেকা বলেন, এটা সত্যিই ভয়ঙ্কর। এই ঘটনা মেনে নেয়া সহজ নয়, আমরা খুবই মর্মাহত। আমি এর বেশি আর কিছু বলতে পারবো না।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, স্মার্ট এক্সপ্রেস বাসটির চালক একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিলেন। এমন সময় সামনের দিক থেকে আসা বোল্ট কাটার বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, স্মার্ট এক্সপ্রেস বাসের চালক ও কন্ডাক্টর প্রাণে বাঁচতে সক্ষম হন এবং দুর্ঘটনার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গতকাল রাত পর্যন্ত বোল্ট কাটারের ড্রাইভার সম্পর্কে কিছুই জানা যায়নি।

রুসাপে ফায়ার ব্রিগেড খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের বের করতে সহযোগিতা করে।

রুসাপে জেনারেল হাসপাতালের একজন ডাক্তার নাম না প্রকাশের শর্তে জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এ পর্যন্ত ৭০ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত