আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মাঝ আকাশে যাত্রীর শিশুকে স্তন্যপান করালেন বিমানসেবিকা

মাঝ আকাশে যাত্রীর শিশুকে স্তন্যপান করালেন বিমানসেবিকা

বিমান তখন মাঝ আকাশে। হঠাৎ করেই একটি দুধের শিশুর কান্নারোল পড়ে গেল। কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না। অগত্যা এগিয়ে গেলেন বিমানসেবিকা। জানতে পারলেন ফর্মুলা দুধ শেষ তাই ক্ষুধার জ্বালায় শিশুটি কান্না করছে। এমন অবস্থায় নিজেই স্তন্যপান করিয়ে শিশুটিকে শান্ত করলেন ওই বিমানসেবিকা।

ফিলিপিন্স এয়ারলাইন্সের একটি বিমানে সম্প্রতি এমনই এক মানবিক ঘটনা ঘটেছে। যা সামনে আসার পর ওই বিমানসেবিকার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়েছে। কেউ কেউ তাকে মানবিকতার প্রতিমূর্তি বলেও উপমা দিয়েছেন। খবর আনন্দবাজারের।

ঘটনাটা গত ৬ নভেম্বরের। সকালের দিকেই রওনা দিয়েছিল বিমানটি। তাতে বাচ্চা নিয়ে উঠেছিলেন এক নারী। দুধের বোতল নিয়েই উঠেছিলেন তিনি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে তা শেষ হয়ে যায়। কাঁদতে শুরু করে বাচ্চাটি।

চেষ্টা করেও তাকে থামাতে পারেননি ওই মহিলা। তখনই এগিয়ে আসেন বছর চব্বিশের বিমানসেবিকা প্যাট্রিশা অরগ্যানো। কয়েক মাস আগে তিনি নিজেই সন্তানের জন্ম দিয়েছেন। জিজ্ঞাসা করে জানতে পারেন, দুধ শেষ হয়ে গিয়েছে। বাচ্চাটিকে থামানোর আর কোনও উপায় না দেখে তিনি নিজে স্তন্যপান করানোর সিদ্ধান্ত নেন।

সাহায্য করতে এগিয়ে আসেন আর এক বিমানসেবিকা। দুজন মিলে ওই নারী ও তার শিশুকে বিমানের মধ্যেই এক কোণে নিয়ে যান। সেখানে শিশুটিকে স্তন্যপান করান প্যাট্রিশা। তার এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় চাউর হতে সময় লাগেনি। তাতে মুহূর্তের মধ্যে খবরের শিরোনামে উঠে আসেন তিনি।

তবে আহামরি কিছু করেছেন বলে মানতে নারাজ প্যাট্রিশা। এক সাক্ষাৎকারে বলেন, সবকিছু ঠিকঠাকই চলছিল। আচমকা কাঁদতে শুরু করে বাচ্চাটি। এমনভাবে কাঁদছিল যে থাকতে পারিনি। তাই নিজেই স্তন্যপান করানোর সিদ্ধান্ত নিই। কয়েকমাস আগে আমার নিজেরও সন্তান হয়েছে। তাকে তো স্তন্যপান করাই। তাই তেমন অস্বস্তি হয়নি।

ওই শিশুটির মা প্যাট্রিশাকে ধন্যবাদ জানিয়েছেন। শিশুটিকে কোলে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন প্যাট্রিশাও।

শেয়ার করুন

পাঠকের মতামত