আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রোহিঙ্গা সংকট নিয়ে সু চিকে ভর্ৎসনা মাহাথিরের

রোহিঙ্গা সংকট নিয়ে সু চিকে ভর্ৎসনা মাহাথিরের

মলায়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর পাশবিকতার প্রশ্ন তুলে এ বিষয়ে দেশটির নেত্রী অং সান সু চিকে ভর্ৎসনা করেছেন।

মঙ্গলবার সিঙ্গাপুরে বক্তব্য দিতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি ওই ভর্ৎসনা জানান বলে নিউ স্টেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

মিয়ানমার সরকার এবং অং সান সু চি রোহিঙ্গা সংকট মোকাবেলায় কতটা সহিষ্ণুতার পরিচয় দিয়েছে সে প্রশ্নে কথা বলেন মাহাথির।

তিনি বলেন, মনে হচ্ছে যেন- যেটা অসমর্থনযোগ্য সে ব্যাপারটিকেই সমর্থন দিয়েছেন সু চি। রোহিঙ্গা মুসলমানদের হত্যা এবং গণহত্যার ব্যাপারে তারা নিপীড়কের ভূমিকা পালন করেছে।

গত বছরের আগস্টে চেকপোস্টে হামলার ঘটনায় রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম নির্যাতন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সেনাবাহিনীর ওই অভিযান শুরুর পর সীমান্ত দিয়ে বাংলাদেশ পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। হত্যাকাণ্ডসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয় তারা।

জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ কর্মকাণ্ডকে 'জাতিগত নিধন' বলে দাবি করলেও মিয়ানমার কর্তৃপক্ষ তা অস্বীকার করে আসছে। অং সান সুচিও তাদের সেনাবাহিনীর সমর্থন দিয়ে আসছে।

অবশ্য এবারই প্রথম নয়; রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক মহলে এর আগে নানা সময় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মিয়ানমারের নেত্রীকে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত