আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএনের মামলা

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএনের মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ৫ সহকারীর বিরুদ্ধে মামলা করেছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন।

মামলার অন্য আসামিরা হলেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলি, প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স, ডেপুটি চিফ অব স্টাফ ফর কমিউনিকেশনস বিল শাইন, সিক্রেট সার্ভিস ডিরেক্টর জোসেফ ক্ল্যান্সি এবং সিক্রেট সার্ভিস অফিসার জন ডোই।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওয়াশিংটন ডিসির ইউ.এস. ডিস্ট্রিক্ট কোর্টে সিএনএন এবং গণমাধ্যমটির হোয়াইট হাউজ প্রতিনিধি জিম আকস্টা বাদী হয়ে এই মামলা করেন।

স্থানীয় সময় গতকাল বুধবার ট্রাম্পের সঙ্গে তর্ক করায় আকস্টার প্রেস পাস বাতিল করে হোয়াইট হাউজ। পরে তিনি হোয়াইট হাউজে ঢুকতে গেলে তাকে বাধা দেয়া হয়। স্যান্ডার্স জানান, প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে অসঙ্গত আচরণ দায়ে তার হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তার এই কথার প্রতিবাদ জানিয়ে আকস্টার প্রেস পাস পুনর্বহালের আহ্বান জানায় সিএনএন’সহ একাধিক জার্নালিজম অ্যাডভোকেসি গ্রুপ। এরপর শুক্রবার হোয়াইট হাউজকে পাঠানো এক চিঠিতে সিএনএন জানায়, জরুরি ভিত্তিতে আকস্টর প্রেস পাস পুনর্বহাল কর না হলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে মামলার বিষয়টি নিশ্চিত করে সিএনএন জানায়, আকস্টা’র প্রেস পাস বাতিলে তার এবং সিএনএন’র প্রথম ও পঞ্চম সংশোধনীর অধিকার লঙ্ঘিত হয়েছে। আকস্ট’র পাসটি জরুরি ভিত্তিতে ফিরিয়ে দিতে এবং ভবিষ্যতে যেন হোয়াইট হাউজ এমনটি না করে- এই রুল জারির আবেদন জানানো হয়েছে আদালতে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত