আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শ্রীলঙ্কায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজাপাকসের প্রতি সংসদের অনাস্থা

শ্রীলঙ্কায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজাপাকসের প্রতি সংসদের অনাস্থা

শ্রীলঙ্কার সংসদ দেশটির প্রেসিডেন্ট কর্তৃক নবনিযুক্ত প্রধানমন্ত্রী মহিন্দ রাজাপাকসে ও তার সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে।

বুধবার তারা এই ‘অনাস্থা’ প্রকাশ করে। ফলে দেশটির রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হলো।

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেওয়ার যে আদেশ দিয়েছেন মঙ্গলবার তার বিরপীতে অবস্থান নেয় দেশটির সুপ্রিম কোর্ট। তারা প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনার সংসদ ভেঙে দেওয়ার আদেশ বাতিল করে দেয়। এর একদিন পর দেশটির সংসদ নবনিযুক্ত প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জ্ঞাপন করলো।

সংসদের স্পিকার কারু জয়সুরিয়া রুল জারি করে বলেন, সংসদের ২২৫ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্য রাজাপাকসের বিরুদ্ধে ‘অনাস্থা’ জ্ঞাপন করেছে।

স্পিকার কারু জয়সুরিয়া বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি যে, রাজাপাকসের সরকারের ওপর এই সংসদের আস্থা নেই।’

গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে প্রেসিডেন্ট সিরিসেনা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলে শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট শুরু হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত