আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিল ক্লিনটনের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়ে মুখ খুললেন মনিকা

বিল ক্লিনটনের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়ে মুখ খুললেন মনিকা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির সম্পর্কের ব্যাপারে কম আলোচনা হয়নি। দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা হয়েছে বিষয়টি নিয়ে, মনিকাকেও নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এটা নিয়ে খুব কমই কথা বলেছেন তিনি।

অবশেষে ক্লিনটনের সাথে সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন মনিকা। সম্প্রতি ‘দ্য ক্লিনটন অ্যাফেয়ার’ নামের একটি সিরিজ ডকুমেন্টারিতে ক্লিনটনের সাথে সম্পর্কের বিষয়ে অনেক কিছুই বলেছেন তিনি। এছাড়া তার নীল পোশাকে দাগ লেগে থাকার সেই ‘কুখ্যাত’ ঘটনারও ব্যাখ্যা দিয়েছেন।

বিশ্বজুড়ে চলমান নারী অধিকার ভিত্তিক মি-টু আন্দোলনের অংশ হিসেবে ক্লিনটনের সাথে যৌন কেলেঙ্কারি সম্পর্কে মুখ খুলেছেন মনিকা লিউনস্কি। আর এতে দূর হয়েছে ২০ বছরের ধোঁয়াশা।

ডেইলি মেইল জানিয়েছে, ‘দ্য ক্লিনটন অ্যাফেয়ার’ ডকুমেন্টারি সিরিজের একটি পর্ব দেখেছে নিউ ইয়র্ক পোস্ট। ওই পর্বে মনিকা বলেন, তার পোশাকে দাগ লেগে আছে এটা তিনি বুঝতেই পারেননি। এক পর্যায়ে ভেবেছিলেন খাবারের দাগ লেগেছে।

এরপরই অন্য এক বক্তব্যে দাগ লাগার বিষয়টি খুলে বলেন হোয়াইট হাউসের সাবেক এই ইন্টার্ন। তিনি বলেন, মূলত ক্লিনটনের সাথে ওভাল অফিসের বাথরুমে শারীরিক সম্পর্কের পরই তার পোশাকে দাগ লাগে। শারীরিক সম্পর্কের ঠিক আগ মুহূর্তে তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে একটি হ্যাট-পিন ও ওয়াল্ট হুইটম্যানের সাহিত্যকর্ম ‘লিভস অব গ্রাস’ উপহার পান।

মনিকা লিউনস্কির ভাষায়, “আমি ওই রাতে ডিনারে গিয়েছিলাম। সেখানে থাকা কেউই আমাকে বলেনি- এই তোমার বাথরুমে যাওয়া উচিৎ, তোমার পোশাকে ময়লা লেগে আছে।”

মনিকা জানান, ক্লিনটন ও তার সহকারীদের সাথে ওভাল অফিসে যান তিনি। তবে সহকারীরা তাদের দুজনকে একা রেখে চলে যায়। মূলত দুজনকে একান্তে সময় কাটানোর জন্য এমন কাজ করে তারা।

এ সময় ক্লিনটন মনিকার হাতে হ্যাট-পিন উপহার হিসেবে তুলে দেন। তখন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট মনিকার উদ্দেশে বলেন, হ্যাট পরলে তোমাকে দারুণ লাগে। তুমি ও তোমার হ্যাট উভয়ই সুন্দর। এরপরই ওয়াল্ট হুইটম্যানের সাহিত্যকর্ম ‘লিভস অব গ্রাস’ মনিকার হাতে তুলে দেন ক্লিনটন।

উপহার দেয়া-নেয়ার পর দুজনে মিলে বাথরুমে চলে যান । মনিকার ভাষায়, “আমরা বাথরুমে চলে যাই এবং আরও অন্তরঙ্গ হই। তখন ক্লিনটন আমার প্রতি খুব মনোযোগ দিয়েছিলেন, আমিও তাই করছিলাম। তিনি তার কাজ শেষ করে থেমে যান। তখন আমি সোজা হয়ে বলি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে। তিনি তখন সম্মতি দেন।”

মনিকা আরও বলেন, “কাজ শেষে আমি তাকে জড়িয়ে ধরি এবং ক্লিনটনও আমাকে জড়িয়ে ধরে। এরপর চলে আসি।”

প্রসঙ্গত, ১৯৯৫ সালে লস এঞ্জেলসের কলেজ গ্র্যাজুয়েট মনিকা লিউনিস্ক হোয়াইট হাউসে আনপেইড ইন্টার্ন হিসেবে যোগ দেন। তখন তার বয়স ছিল ২১ বছর। এরপরই ধীরে ধীরে তখনকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে সম্পর্ক গড়ে উঠে তার যা একসময় শারীরিক সম্পর্কে গড়ায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত