আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, এখনও নিখোঁজ ১৩০ জন

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, এখনও নিখোঁজ ১৩০ জন

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ১৩০ জন এখনও নিখোঁজ আছেন।

স্থানীয় সময় বুধবার কর্তৃপক্ষ এই তথ্য জানায় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ‘অ্যাসোসিয়েটেড প্রেস’(এপি)।

কর্তৃপক্ষ জানায়, আগুনের ছটা ২১৫ বর্গমাইল পর্যন্ত বিস্তৃত হয় এবং প্রায় নয় হাজার বসতবাড়ি ধ্বংস করেছে।

এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তারা বলেন, ৫ হাজারেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এ পর্যন্ত ৩৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এবং ফায়ার প্রটেকশন ডিভিশন চিফ গ্যারেট জোলান্ড জানান, অগ্নিনির্বপাক কর্মীরা আগুন ছড়িয়ে পড়া এলাকার বাসিন্দাদের পালিয়ে যেতে সহায়তা করছে এবং তাদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করছে।

বৃহস্পতিবার শুরু হওয়া এই দাবানলে ৫২ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এক হাজার হাজার ৩৮৫ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া দাবানলে ঘরবাড়ি হারানো কয়েক হাজার মানুষের জন্য ভ্রাম্যমাণ বসতবাড়ির ব্যবস্থা করা হবে।

দাবানল বিশেষজ্ঞদের মতে, গত শতকের মধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী উত্তর ক্যালিফোর্নিয়ার এই দাবানল।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং অগ্নি ইতিহাসবিদ স্টেফেন পাইন বলেন, ১৯১৮ সালের পর এমন প্রাণঘাতী দাবানল আর দেখা যায়নি। ১৯১৮ সালে মিনেসোটা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে দাবানলে এক হাজার জনের মতো মারা যায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত