আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যুক্তরাষ্ট্রের রাজধানীতেও বৈধ গাঁজা

যুক্তরাষ্ট্রের রাজধানীতেও বৈধ গাঁজা

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বুসার

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গাঁজার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর ফলে সেখানে প্রাপ্তবয়স্কদের জন্য বিনোদনমূলক গাঁজা সেবনে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৩য় রাজ্য হিসেবে আলাস্কায় গাঁজার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এছাড়া ২০১২ সালে কলোরাডো ও ওয়াশিংটনে বিনোদনমূলক গাঁজা বৈধতা পেলেও ২০১৪ সালে ওই ২ রাজ্যে খুচরা গাঁজা বিক্রি শুরু হয়।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী থেকে গাঁজার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে এই পরিবর্তনে নগরীর মেয়র এবং কংগ্রেসের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

এখন থেকে মার্কিন রাজধানীর বাসিন্দা বা সেখানে বেড়াতে যাওয়া ২১ বছর থেকে শুরু করে তার বেশি বয়সের ব্যক্তিরা ৫৬ গ্রাম পর্যন্ত গাঁজা সাথে রাখতে পারবেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা বাড়িতে কয়েকটি পর্যন্ত গাঁজা গাছ লাগাতে পারবেন।

তবে প্রকাশ্যে গাঁজা কেনা-বেচা এবং পাবলিক প্লেসে সেবন করা এখনও অবৈধ বলে বিবেচিত হবে।

গত নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচেন গাঁজার বৈধতার পক্ষে রাজধানীর ৭০ ভাগ বাসিন্দা ভোট দিয়েছিলেন।

মঙ্গলবার ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বুসারকে সতর্ক করে পাঠানো এক চিঠিতে ২ কংগ্রেস সদস্য বলেন, মেয়র যুক্তরাষ্ট্রের আইন ভাঙছেন। তারা বলেন, ডিসেম্বরে পাস হওয়া জাতীয় বাজেট বিলে ওয়াশিংটনে গাঁজার বৈধতা না দেওয়ার কথা বলা হয়।

কিন্তু বুসার এবং অন্য কর্মকর্তা মনে করছেন, এটা বৈধ কারণ বাজেট বিল পাস হওয়ার আগেই জনগণ এর বৈধতার পক্ষে ভোট দিয়েছে। এ ব্যাপারে ওয়াশিংটন পোস্টকে মেয়র বলেন, আমরা আইনের একটি বিষয়ে একমত না। কংগ্রেস আমাদের হুমকি ছাড়া যুক্তিসঙ্গত উপায়ে বিষয়টি সমাধান করতে পারে।

মারিজুয়ানা পলিসি প্রকল্পের যোগাযোগ পরিচালক ম্যাসন টিভার্ট সম্প্রতি হাফিংটন পোস্টকে বলেন, গত বছরের নভেম্বরে প্রকাশ্যে গাঁজা সেবনের পক্ষে রায় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাসিন্দারা।

শুধু রাজধানীতেই নয়, মধ্যবর্তী ওই নির্বাচনে গাঁজার বৈধতার পক্ষে ভোট দিয়েছেন আলাস্কা ও অরেগনের অধিবাসীরাও।

টিভার্ট আর জানান, প্রাপ্তবয়স্কদের জন্য বিনোদনমূলক গাঁজার বৈধতা প্রশ্নে পরবর্তী বছর নেভাদা, আরিজোনা, ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটস রাজ্যেও ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া ২০১৬ সালে ওহিও এবং মিসৌরিতে গাঁজার ব্যবহার বৈধ করতে ভোট গ্রহণের কথা বিবেচনা করা হচ্ছে।

উল্লখ, ২০১০ সাল থেকে নিউ ইয়র্ক সিটিতে প্রতি বছর গড়ে ৩০ হাজার ৫০ হাজার মানুষ গাঁজা নিয়ে গ্রেপ্তার হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত