আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাজ্যে পাঁচ বাংলাদেশির ৩১ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে পাঁচ বাংলাদেশির ৩১ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে ভুয়া ভিসা পরিচালনা এবং প্রতারণার মাধ্যমে এক কোটি ৩০ লাখ পাউন্ড কর দাবি করার দায়ে পাঁচ বাংলাদেশিকে মোট ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠানের আইনের শিক্ষার্থী আবুল কালাম মুহাম্মাদ রেজাউল করিমকে(৪২) ১০ বছর ছয় মাস, তার দুলাভাই এনামুল করিমকে(৩৪) নয় বছর চার মাস, কাজী বরকত উল্লাহকে(৩৯) পাঁচ বছর ১০ মাস, হিসাবরক্ষক জলপা ত্রিবেদিকে(৪১) তিন বছর এবং মোহাম্মাদ তমিজ উদ্দিনকে(৪৭) দুই বছর ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

স্থানীয় সময় গত শুক্রবার রেজাউল করিম, এনামুল করিম এবং বরকত উল্লাহর অনুপস্থিতে এই কারাদণ্ডের আদেশ দেন দেশটির সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট।

এছাড়া রেজাউল করিম, এনামুল করিম এবং বরকত উল্লাহ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

গণমাধ্যমটি জানায়, এই সংগঠিত অপরাধ চক্রটি ৭৯টি কোম্পানি খুলেছিল এবং বাংলাদেশি নাগরিকদের নামে ভিসা আবেদনের ভুয়া কাগজপত্র তৈরি করতো। তারা এইচএম রেভেনিউ অ্যান্ড কাস্টমস(এইচএমআরসি) থেকে এসব কোম্পানির নামে এক কোটি ৩০ লাখ পাউন্ড কর দাবি করে।

সরকারি কর্মকর্তাদের অভিযোগ, এই চক্র যুক্তরাজ্যের অস্থায়ী ভিসা প্রত্যাশী ক্লায়েন্টদের সর্বনিম্ন ৭০০ পাউন্ডের বিনিময়ে অভিবাসন সেবার কাগজপত্র তৈরি করে দিত। এসব ক্লায়েন্ট তাদের কর ও অভিবাসন জালিয়াতির অংশ ছিল।

প্রায় ৯০০ আবেদনকারীর টায়ার ১ ক্যাটাগরির ভিসা নিশ্চিত করতে তারা ভুয়া পে-স্লিপ এবং মিথ্যা তথ্য সংবলিত কাগজপত্র সরবরাহ করেছে। তাদের এসব কুকর্ম দীর্ঘদিন ধরে তদন্ত করে দেশটির ক্রিমিনাল অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনভেস্টিগেশন(সিএফআই) টিমের অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত