আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তিন মাস চীনের ওপর কোন শুল্ক আরোপ না যুক্তরাষ্ট্র

তিন মাস চীনের ওপর কোন শুল্ক আরোপ না যুক্তরাষ্ট্র

আলোচনা অব্যাহত রাখতে আগামী তিন মাস চীনের ওপর নতুন কোনও শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র।

আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি২০ সম্মেলন শেষে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এই বিষয়ে সম্মত হন বলে জানিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি।

এই সম্মেলনের আগে চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের কথা উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নতুন করে দেশটির প্রায় ২০০ বিলিয়ন ডলার মূল্যমানের পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে হুমকি দেন তিনি।

তবে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ট্রাম্প-সি’র বৈঠককে ‘অত্যন্ত সফল’ উল্লেখ করে হোয়াইট হাউস জানায়, বিষয়টি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে।

এই বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চুক্তিটি দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সংঘাত ঠেকাতে সক্ষম হবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন অন্যায্য বাণিজ্য করছে। যুক্তরাষ্ট্রে বিপুল রপ্তানি করলেও চীনের বাজারে আমেরিকান পণ্য প্রবেশ সীমিত। এরপরই শুল্ক ও পাল্টা শুল্কের খেলা শুরু হয়।

গত জুলাই থেকে ২৫০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। চীনও ১১০ বিলিয়ন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করে পাল্টা শোধ নেয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত