আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নেমৎসভকে হত্যার তীব্র নিন্দা ওবামার

নেমৎসভকে হত্যার তীব্র নিন্দা ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরোধী নেতা বরিস নেমৎসভকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে একে বর্বরোচিত ও জঘন্য বলে বর্ণনা করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নেমৎসভকে শুক্রবার গুলি করে হত্যা করা হয়।

এক বিবৃতিতে ওবামা এ হত্যাকান্ডের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘রাশিয়ার দুর্নীতির বিরুদ্ধে নেমৎসভের সংগ্রামের আমি একজন সমর্থক এবং ২০০৯ সালে মস্কো সফরকালে আমার সঙ্গে সাক্ষাতকালে স্পষ্ট মতামত বিনিময়ে তার যে আগ্রহ দেখেছি আমি তারও প্রশংসা করছি’।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও নেমৎসভের হত্যার ঘটনায় তার শোক প্রকাশ করে বলেছেন, বরিস নেমৎসভ রাশিয়াকে আরো গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উদার করতে এবং যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী ও অংশীদারদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষে নিজ জীবনকে উৎসর্গ করেছেন।

তিনিও এ হত্যাকান্ডের দ্রুত তদন্তে ওবামার আহ্বানকে সমর্থন করেন।

উল্লেখ্য, স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের সহিংসতাকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি শীতল সম্পর্ক চলছে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনে বিদ্রোহীদের মদদ দেয়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করছে। কিন্তু রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

শেয়ার করুন

পাঠকের মতামত