আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিউটন-আইনস্টাইনের সূত্রকে ভুল বলল ভারতীয় হিন্দু বিজ্ঞানীরা

নিউটন-আইনস্টাইনের সূত্রকে ভুল বলল ভারতীয় হিন্দু বিজ্ঞানীরা

ভারতের বাৎসরিক বিজ্ঞান সম্মেলনে বিখ্যাত বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে আজগুবি মন্তব্য করায় সেদেশেরই বিজ্ঞানীরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

পাঞ্জাবের জলন্ধরে আয়োজিত বাৎসরিক ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস সোমবার শেষ হয়েছে। এটি উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই সম্মেলনে আগত কোনো কোনো অংশগ্রহণকারী আইজ্যাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইনের আবিষ্কারকে ভুল বলে দাবি করেছেন।

হিন্দু পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিষয়গুলো ভারতের বিজ্ঞান সম্মেলনের এজেন্ডায় আরো বেশি করে জায়গা করে নিচ্ছে।

কিন্তু চলতি বছরের সম্মেলনে এই ধরনের উদ্ভট দাবি মাত্রা ছাড়িয়ে গেছে, বলছেন বিজ্ঞানীরা।

এই সম্মেলনে দক্ষিণ ভারতের এক বিশ্ববিদ্যালয়ের প্রধান দাবি করেছেন যে হাজার হাজার বছর আগেই ভারতে স্টেম সেল নিয়ে গবেষণা হয়েছে বলে তিনি একটি হিন্দু ধর্মীয় বইতে দেখতে পেয়েছেন।

অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি. নাগেশ্বর রাও আরও বলেন যে রামায়ণের প্রধান চরিত্র রাবণের ২৪ ধরনের বিমান ছিল এবং বর্তমান শ্রীলংকায় তার অনেকগুলো অবতরণ-ক্ষেত্র ছিল।

এই সম্মেলনে ভাষণ দেয়ার সময় তামিলনাড়ু থেকে আগত আরেকজন বিজ্ঞানী ড. কে.জি. কৃষ্ণান বলেন, আইজ্যাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইন দুজনেই ভুল ছিলেন এবং মাধ্যাকর্ষণ তরঙ্গের নতুন নাম হওয়া উচিত ‘নরেন্দ্র মোদি তরঙ্গ’।

ভারতীয় বিজ্ঞানী এবং সমালোচকেরা বলছেন, হিন্দু পুরাণের গল্পগুলো উপভোগ করার জন্য। সেগুলোকে বিজ্ঞান হিসেবে দাবি করা মূর্খতা।

ঐ সম্মেলনে যে ধরনের উদ্ভট মন্তব্য করা হয়েছে তা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ভারতীয় সায়েন্স কংগ্রেসে অ্যাসোসিয়েশন।

গত বছর ভারতের শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সত্যপাল সিং এঞ্জিনিয়ারিং বিষয়ক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছিলেন যে রামায়ণে বিমানের কথা প্রথম উল্লেখ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন যে রাইট ভ্রাতৃদ্বয়ের আট বছর আগেই শিভাকার বাপুজি টালপাড়ে নামে একজন ভারতীয় বিমান আবিষ্কার করেন।

এর আগে ২০১৪ সালে মুম্বাইতে এক হাসপাতালের কর্মচারীদের প্রতি ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে হিন্দু দেবতা গণেশ, যার দেহ মানুষের কিন্তু মাথা হাতির, প্রমাণ করে যে প্রাচীন ভারতে কসমেটিক সার্জারির প্রচলন ছিল।

ভারতের রাজস্থান রাজ্যের শিক্ষামন্ত্রী ২০১৭ সালে বলেছিলেন যে গরু হচ্ছে একমাত্র প্রাণী যেটি একই সঙ্গে অক্সিজেন গ্রহণ এবং নি:সরণ করে।

শেয়ার করুন

পাঠকের মতামত