আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভাঙছে বিশ্বের সবচেয়ে ধনী জুটি

ভাঙছে বিশ্বের সবচেয়ে ধনী জুটি

বিশ্বের সবচেয়ে ধনী জুটি আলাদা হতে যাচ্ছে। জেফ বেজস এবং তার স্ত্রী ম্যাকেনজি বিয়ের ২৫ বছর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার অ্যামাজনের প্রধান নির্বাহী বেজসের এক টুইটার পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

এক বিবৃতিতে এই জুটি জানায়, দীর্ঘ সময় একে-অপরকে ভালোবেসেছি আমরা এবং আলাদা থাকার ট্রায়াল দেয়ার পর এবার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমরা বন্ধুর মতো একে-অপরের সঙ্গে থাকবো।

সেখানে আরও বলা হয়, আমরা খুবই সৌভাগ্যবান যে একে-অপরকে পেয়েছি। যাদের জন্য দীর্ঘদিন আমরা বিবাহবন্ধনে আবদ্ধ থাকতে পেরেছি তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সামনে খুব সুন্দর ভবিষ্যৎ রয়েছে।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, বেজসের বর্তমান বয়স ৫৪ এবং ম্যাকেনজির ৪৮। ১৯৯০-এর দশকে নিউইয়র্কভিত্তিক একটি সংস্থায় কাজ করার সময় তারা বিয়ে করেন। এর কিছুদিন পর ওখান থেকে সিয়াটলে চলে আসেন তারা। আর এখানেই অ্যামাজনের চালু করেন বেজস।

বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজনের এই প্রতিষ্ঠাতা। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। অন্যদিকে ম্যাকেনজির বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন। এর মধ্যে আছে ট্র্যাপস এবং দ্য টেস্টিং অব লুথার অলব্রাইট।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত