আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এবার জার্মানির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের

এবার জার্মানির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের

রাশিয়া পরিচালিত নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পে সম্পৃক্ত কোম্পানিগুলো নিষেধাজ্ঞার মুখে পড়বে বলে হুমকি দিয়েছেন জার্মানিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত। এই পাইপলাইনের সাহায্যে বাল্টিক সাগরের নিচ দিয়ে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করা হবে। এ প্রকল্পে জার্মানির কিছু কোম্পানিও কাজ করছে।

রোববার যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তার বরাত একথা বলেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স। এর আগে রাশিয়ার সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক রাখায় চীন, ইরান ও ভারতসহ বেশকিছু দেশের ওপর নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

রুশ জ্বালানির ওপর নির্ভরশীল জার্মানিকে মস্কোর হাতে বন্দি বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে ১১ বিলিয়ন ডলারের গ্যাস পাইপলাইনের কাজ বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন।

এই পাইপলাইনের সাহায্যে বাল্টিক সাগরের নিচ দিয়ে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করা হবে। পরে জার্মানি থেকে দেশটির মিত্ররা এতে সংযুক্ত হতে পারবে। এর ফলে ইউক্রেন একটি বড় অঙ্কের গ্যাস ট্রানজিট ফি থেকে বঞ্চিত হবে, যা দেশটি এখন পাচ্ছে।

জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, আমেরিকান রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল বেশকিছু কোম্পানিকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।

এই মুখপাত্র জানান, রুশ জ্বালানি সরবরাহকারী পাইপলাইনে কাজ করা যেকোনো কোম্পানি কাউন্টারিং আমেরিকা’স অ্যাডভার্সারিজ থ্রো স্যাংশনস অ্যাক্টের(সিএএটিএসএ) আওতায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়বে বলে চিঠি দিয়ে মনে করিয়ে দেয়া হয়েছে।

অন্য ইউরোপীয় দেশগুলো এই পাইপলাইন প্রকল্পের বিরোধিতা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ওয়াশিংটন সিএএটিএসএ ব্যবহারের মাধ্যমে অন্য দেশগুলোর পররাষ্ট্র ও জ্বালানি নীতিতে হস্তক্ষেপ করে বলে অভিযোগ জার্মানি এবং তাদের ইউরোপীয় মিত্ররাষ্ট্রগুলোর। তবে এই বিষয়ে জার্মান সরকার এবং নর্ড স্ট্রিম ২ প্রকল্পে সংযুক্ত কোম্পানিগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত