আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শাটডাউন নিয়ে ট্রাম্পের উপর ক্ষেপছে তরুণরা, মুখ ফেরাচ্ছে শ্বেতাঙ্গরা

শাটডাউন নিয়ে ট্রাম্পের উপর ক্ষেপছে তরুণরা, মুখ ফেরাচ্ছে শ্বেতাঙ্গরা

যুক্তরাষ্ট্রে চলমান সরকার অচলাবস্থায় (শাটডাউন) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষুব্ধ ও অতিষ্ঠ মার্কিন শ্বেতাঙ্গ নাগরিকরা।

বিশেষ করে শ্বেতাঙ্গ শ্রমিক শ্রেণী ও তরুণরা। গত ২৫ দিন ধরে কোনো বেতন-ভাতা ছাড়াই কাজ করতে হচ্ছে তাদের। এটা এখন ক্রমেই প্রভাব ফেলছে তাদের দৈনন্দিন জীবন-যাপনের ওপর। পেটে টান পড়ায় ট্রাম্পের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা।

বলছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নামে ট্রাম্প যা করছেন তা মোটেই ঠিক নয়। অথচ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সবচেয়ে ‘সমর্থন ঘাঁটি’ ছিল এই শ্বেতাঙ্গ মার্কিনিরাই। সম্প্রতি সিএনএনের চালানো এক জনমত জরিপে ট্রাম্পের প্রতি শ্বেতাঙ্গ মার্কিনিদের এই ক্ষুব্ধ মনোভাব উঠে এসেছে।

চলমান প্রশাসনিক অচলাবস্থায় কোনো সমাধানের ইঙ্গিত মিলছে না। সর্বশেষ বৈঠকেও প্রেসিডেন্ট ট্রাম্প ও বিরোধী ডেমোক্র্যাটরা অনড় অবস্থানে থাকায় আলোচনা ভেস্তে গেছে। শুধু তাই নয়, অচলাবস্থা শুরু করা প্রেসিডেন্ট বৈঠক শেষে নিজের চিরাচরিত পন্থায় টুইটারে ঝড় তুলেছেন। এমনকি প্রয়োজনে আরও দীর্ঘ অচলাবস্থার মধ্য দিয়ে যাবেন। তবু নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের এই গোয়ার মনোভাবের কারণে এই মুহূর্তে তার জনপ্রিয়তা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে তলানিতে ঠেকেছে। সিএনএন জরিপ মতে, কলেজ ডিগ্রিহীন শ্বেতাঙ্গ শ্রমিকদের মধ্যে ৪৭ শতাংশই ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ। আর মাত্র ৪৫ ভাগের এখনও তার প্রতি সমর্থন রয়েছে। শ্বেতাঙ্গদের সমর্থকদের বেলায় ২০১৮ সালের ফেব্র“য়ারি পর এই প্রথমবারের জন্য ট্রাম্পের প্রতি সমর্থন সর্বনিম্নে অবস্থান করছে।

গত বছরের ডিসেম্বরের এক জরিপেও তার ওপর ৫৪ শতাংশ শ্বেতাঙ্গের সমর্থন ছিল। অন্যদিকে ৩৯ শতাংশ ছিল ক্ষুব্ধ। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প যেসব ভোটারের ওপর সবচেয়ে নির্ভর করেছিলেন এবং এখনও নির্ভর করছেন, সেই গোষ্ঠীটি হচ্ছে এই শ্বেতাঙ্গ শ্রমিক ও কৃষক শ্রেণী, যাদের কোনো কলেজ ডিগ্রি নেই। এদেরকে প্রায়ই ট্রাম্পের ‘সমর্থন ঘাঁটি’ বলা হয়ে থাকে।

এর মধ্যে রয়েছে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান, প্রবীণ প্রজন্ম এবং শ্বেতাঙ্গদের অন্য আরও কিছু গোষ্ঠী। ট্রাম্প এখনও এদের মাঝে বেশ জনপ্রিয়। কিন্তু সময় যত যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তাদের মোহ ততই ভাঙছে।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রশ্নে ট্রাম্পের বিপক্ষেই অবস্থান সাধারণ মার্কিনিদের। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ভোটারদের ৬২ শতাংশেরই সীমান্ত দেয়াল প্রশ্নে এই অচলাবস্থার প্রতি সমর্থন নেই। বিপরীতে সমর্থন রয়েছে মাত্র ৩৪ শতাংশ ভোটারের। একই অবস্থা তৈরি হয়েছে সিনেটেও।

ট্রাম্প যেমনটি আশঙ্কা করছেন, ঠিক সেভাবেই নিজ দলের অনেক সিনেটর এরই মধ্যে এই অচলাবস্থা নিয়ে বিরক্ত হয়ে পড়েছেন। তারা সীমান্ত দেয়াল প্রশ্ন অমীমাংসিত রেখেই সরকার চালুর পক্ষে অবস্থান করছেন। অচলাবস্থা আরও দীর্ঘ হলে এই রিপাবলিকান সিনেটররা ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

পাঠকের মতামত