আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাণিজ্য যুদ্ধের আশঙ্কাতেও নিউইয়র্কে বেড়েছে চীনা নাগরিক

বাণিজ্য যুদ্ধের আশঙ্কাতেও নিউইয়র্কে বেড়েছে চীনা নাগরিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন কিন্তু এতে তার নিজের শহর নিউইয়র্কের মূল শিল্পে কোনও কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। বরং সবশেষ পর্যটন পরিসংখ্যানের মতে, গত বছর শহরটিতে চীনের পর্যটকের সংখ্যা যথেষ্ট পরিমাণে বেড়েছে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। এদিন এনওয়াইসি এণ্ড কোম্পানি নামের একটি পর্যটন সংস্থা জানায়, ২০১৮ সালে শহরটি ভ্রমণ করা পর্যটকের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়ে ৬৫.২ মিলিয়ন হয়। এসব পর্যটকের বেশিরভাগই ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক।

আরও জানায়, বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয় হলো গত বছর নিউইয়র্ক ভ্রমণকারী চীনের নাগরিকের সংখ্যা বেড়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের কারণে ভ্রমণে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা থাকা সত্ত্বেও শহরটিতে ১.১ মিলিয়ন চীনের নাগরিক ভ্রমণ করেছে।

সংস্থাটির তথ্য অনুসারে, গত বছর নিউইয়র্ক ভ্রমণকারী বিদেশি পর্যটকদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে চীন। এই তালিকায় ব্রিটেন প্রথম এবং কানাডা তৃতীয় অবস্থানে আছে। গত বছর ব্রিটেনের ১.২৪ মিলিয়ন এবং কানাডার এক মিলিয়ন নাগরিক নিউইয়র্ক ভ্রমণ করে।

এই বিষয়ে পর্যটন সংস্থাটির প্রধান নির্বাহী ফ্রেড ডিক্সন বলেন, এই পরিসংখ্যান দেখে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে চীনের সঙ্গে আমাদের বাণিজ্য আরও ভালো হবে।

নিউইয়র্ক শহরের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, আমরা বৈচিত্র্যকে আলিঙ্গন করি এবং সবাইকে স্বাগত জানাই। তাই ৬৫ মিলিয়নেরও বেশি পর্যটক আমাদের শহর ভ্রমণ করতে পেরেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত