আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আফগানিস্তানে তালেবানের হামলায় শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত

আফগানিস্তানে তালেবানের হামলায় শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত

আফগানিস্তানের মাইদান ওয়ার্দাক প্রদেশে দেশটির ‘ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি’র(এনডিএস) একটি প্রশিক্ষণ কেন্দ্রে তালেবান বিদ্রোহীদের হামলায় শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

সোমবার সকালে প্রদেশটির রাজধানী মাইদান শহরের এই প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে একটি কার বিস্ফোরণের মাধ্যমে এই হামলা শুরু হয়। এরপর দুই বন্দুকধারী প্রশিক্ষণ চত্বরে ঢুকে অনেক আফগান সৈন্যকে গুলি করেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ পর্যন্ত ১২৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে আট বিশেষ কমান্ডো আছে।

এই কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান এই দুই বন্দুকধারী। এই হামলায় গাড়ি বোমা হিসেবে আফগান সৈন্যদের কাছ থেকে ছিনিয়ে নেয়া যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়াযান হামভি ব্যবহার করেছে তালেবান।

প্রদেশটির এক সাবেক সরকারি কর্মকর্তা বলেন, এনডিএস’র বেশকিছু কর্মকর্তার সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে। তারা আমাকে জানিয়েছে যে বড় ধরনের এই বিস্ফোরণে শতাধিক এনডিএস সদস্য নিহত হয়েছেন।

মাইদান ওয়ার্দাকের প্রাদেশিক পরিষদের সদস্য শরিফ হোতাক স্থানীয় একটি হাসপাতালে এই হামলায় নিহত ৩৫ আফগান সৈন্যের মরদেহ দেখেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, কিছু মরদেহ এবং অনেক আহতকে কাবুলে পাঠানো হয়েছে।

আফগান সৈন্য মনোবল যেন ভেঙে না যায় সেজন্য সরকার এই হামলায় নিহতদের প্রকৃত সংখ্যা গোপন করার চেষ্টা করছে জানিয়ে তিনি আরও বলেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল। পুরো ভবনটিই বিধ্বস্ত হয়ে গেছে।

নিহতের সংখ্যা গোপনের বিষয়ে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই বিষয়ে প্রকাশ্যে কিছু না বলার নির্দেশ দেয়া হয়েছে। তবে প্রকৃত তথ্য গোপন করা হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি।

প্রেসিডেন্ট আশরাফ ঘানির কার্যলয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের শত্রুরা মাইদান শহরের এনডিএস কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। তারা আমাদের অনেক প্রিয় ও সৎ সন্তানদের নিহত ও আহত করেছে।

এই হামলার দায় স্বীকার করে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এনডিএস’র প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে তারা ১৯০ জনকে নিহত করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত