আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আরব আমিরাতে অবৈধ অভিবাসীকে আশ্রয় দিলে এক লাখ দিরহাম জরিমানা

আরব আমিরাতে অবৈধ অভিবাসীকে আশ্রয় দিলে এক লাখ দিরহাম জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারী কোনও অভিবাসীকে ঘর ভাড়া বা আশ্রয় দিলে জরিমানা গুণতে হবে এক লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হবে প্রায় ২৩ লাখ টাকা। দেশটির নাগরিকত্ব প্রদান ও শনাক্তকরণ সংক্রান্ত রাষ্ট্রীয় সংস্থা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

“আপনার স্থিতি সংশোধন করে নিজেকে সুরক্ষিত করুন” স্লোগানে বিগত পাঁচ মাস সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হবার জন্যে সুযোগ দেওয়া হয়। সে সুযোগ কাজে না লাগানো অভিবাসীদের জন্যে এটি কঠোর শাস্তি হিসেবেও বিবেচ্য হচ্ছে। সাধারণ ক্ষমার মেয়াদে অবৈধ অভিবাসীরা বৈধতা নেওয়া অথবা জেল-জরিমানাবিহীন দেশে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পাঁচ মাসের বেঁধে দেওয়া ওই সময় শেষে এটাই প্রশাসনিক কঠোর পদক্ষেপ। এ বিষয়ে আমিরাতে নিবিড় প্রচারণা চালানো হবে উল্লেখ করে বার্তায় আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণাও উঠে এসেছে।

এছাড়াও পূর্বের আইন অনুযায়ী অবৈধ প্রবাসীদের কাজ দিলে সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের ৫০ হাজার দিরহাম জরিমানা বহাল রয়েছে। বার্তাটিতে আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে যারা 'লোক চাই' বলে বিজ্ঞপ্তি দিচ্ছে, তাদেরকেও নজরদারিতে রাখা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত