আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ব্রেক্সিট নিয়ে দাঙ্গা হলে রানিকে সরিয়ে নেওয়া হবে

ব্রেক্সিট নিয়ে দাঙ্গা হলে রানিকে সরিয়ে নেওয়া হবে

কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন (ব্রেক্সিট) বের হয়ে গেলে দাঙ্গা হতে পারে এমন আশঙ্কায় রানিসহ রাজপরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। মন্ত্রিপরিষদ দপ্তরের অজ্ঞাত কর্মকর্তাদের বরাত দিয়ে দুটি ব্রিটিশ সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

‘শীতল যুদ্ধকালীন’ সময় জরুরি অবস্থা হিসেবে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে বা সম্ভাবনা থাকলে রানিসহ রাজপরিবারের সদস্যদের প্রাসাদ থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার  একটি পরিকল্পনা করা হয়েছিল। ব্রেক্সিট নিয়ে দাঙ্গার সম্ভাবনা বিবেচনায় রেখে সেই পরিকল্পনাই পুনরুজ্জীবিত করেছেন ব্রিটিশ কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইম বলেছে, ‘শীতল যুদ্ধের সময় থেকেই জরুরিভাবে সরিয়ে নেওয়ার এ পরিকল্পনার অস্তিত্ব আছে, কিন্তু চুক্তি ছাড়া ব্রেক্সিটের কারণে নাগরিক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে পরিকল্পনাটি কাজে লাগানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।’

পত্রিকাটি আরো জানিয়েছে,রানিসহ রাজপরিবারকে লন্ডনের বাইরে অন্য একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনার কথা তারা জানতে পেরেছে।

জানুয়ারিতে স্থানীয় একটি নারী সংস্থায় ৯২ বছর বয়সী রানির দেওয়া বার্ষিক বক্তৃতাকেও ব্রেক্সিট চুক্তিতে পৌঁছানোর জন্য রাজনীতিকদের প্রতি রানির আহ্বান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রক্ষণশীল আইনপ্রণেতা ও ব্রেক্সিটের কড়া সমর্থক জ্যাকব রেস মগ মেইল অন সানডেকে বলেছেন, তিনি মনে করেন রাজপরিবারকে নিয়ে সরকারি কর্মকর্তাদের ওই পরিকল্পনায় চুক্তি ছাড়া ব্রেক্সিটের বিষয়ে তাদের অহেতুক ভীতি প্রকাশ পেয়েছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাবর্ষণের সময়ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা লন্ডনেই ছিলেন।

তবে রাজপরিবারের নিরাপত্তার দায়িত্ব দেখভাল করা প্রাক্তন পুলিশ কর্মকর্তা ডাই ডেভিস জানিয়েছেন, লন্ডনে অস্থিরতা শুরু হলে রানিকে লন্ডনের বাইরে সরিয়ে নেওয়া হবে বলে তিনি আশা করছেন।

তিনি বলেছেন, ‘লন্ডনে যদি সংকট দেখা দেয় তাহলে স্পষ্টত ওই গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে আপনি রাজপরিবারকে সরিয়ে নেবেন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত