আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিঙ্গাপুরে এইচআইভি আক্রান্ত ১৪ হাজার ২০০ মানুষের তথ্য ফাঁস

সিঙ্গাপুরে এইচআইভি আক্রান্ত ১৪ হাজার ২০০ মানুষের তথ্য ফাঁস

এইচআইভি আক্রান্ত এক মার্কিন নাগরিক সিঙ্গাপুরে ঐ দেশের ও বিদেশি এইচআইভি আক্রান্ত নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন৷ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করে ১৪ হাজার ২০০ মানুষের তথ্য ফাঁস করা হয়েছে৷

গত বছর সিঙ্গাপুরের জাতীয় স্বাস্থ্য তথ্যভাণ্ডারে সাইবার হামলা হয় বলে নিশ্চিত করেছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়৷ কিন্তু সেসময় দেশের শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছিল৷ আর এবার ফাঁস হল এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য৷ খবর ডয়চে ভেলের।

মার্কিন নাগরিক মিকি ফেরেরা ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে ছিলেন এবং ২০১৭ সালে মাদক সংক্রান্ত নানা অপরাধে জড়িয়ে পড়েন তিনি৷ এসব কারণে আদালতের বিচারে দোষী সাব্যস্ত হন এবং কারাভোগের পর তাকে সিঙ্গাপুর থেকে অন্য দেশে পাঠিয়ে দেয়া হয়৷

গত সপ্তাহে মিকি অনলাইনে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন৷ ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত আক্রান্ত ৫ হাজার ৪০০ সিঙ্গাপুরের নাগরিক এবং ২০১১ সাল পর্যন্ত সেখানে অবস্থানরত ৮,৮০০ বিদেশি নাগরিকের ব্যক্তিগত ফোন নাম্বার, নাম, আইডি নাম্বার, ঠিকানা প্রকাশ করেন তিনি৷

সিঙ্গাপুরে এইচআইভি সংক্রমিত বিদেশি নাগরিকদের দীর্ঘ সময় সেদেশে থাকার নিয়ম নেই৷ এসব ব্যক্তিদের কর্ম ভিসা এবং পর্যটন ভিসা বাড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে দেশটিতে৷

২০১৬ সালের মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় জানতে পারে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে মিকি নিজের এইচআইভিতে আক্রান্ত সংক্রান্ত তথ্য মুছে ফেলেছেন৷ গত সপ্তাহে মন্ত্রণালয় জানতে পারে এবারও মিকি ওয়েবসাইট হ্যাক করেছেন৷ মিকি'র প্রেমিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করতেন এবং তিনিই এ সুযোগ সৃষ্টি করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়৷ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, মিকিকে দেশ থেকে বের করে দেয়ার পর তিনি বিদেশেই অবস্থান করছেন৷ কিন্তু কোন দেশে তা নিশ্চিত করেনি মন্ত্রণালয়৷

সিঙ্গাপুরভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ অ্যাকশান ফর এইডস জানিয়েছে, এই ঘটনাটি এইচআইভি আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য অশনি সংকেত বয়ে আনবে৷ যে ব্যক্তি এই জঘন্য অপরাধ করেছে, তার কঠোর শাস্তি হওয়া উচিত বলে মনে করে তারা৷

মিকির বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে এবং যে দেশে তিনি রয়েছেন, সেদেশের কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ৷

সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিকরা মিকি'র সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন৷

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত