আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নানদের নিয়ে যাজকদের যৌন কেলেঙ্কারি স্বীকার করলেন পোপ

নানদের নিয়ে যাজকদের যৌন কেলেঙ্কারি স্বীকার করলেন পোপ

গির্জায় নানদের উপরে যৌন হেনস্থা ও নির্যাতনের ঘটনা যে বাস্তব, কার্যত তা এ বার স্বীকার করে নিলেন পোপ ফ্রান্সিস। আরব আমিরাত সফরে সাংবাদিকদের দেওয়া সাক্ষাতকারে যাজকদের যৌন কেলেঙ্কারির এ কথা স্বীকার করেন৷ তিনি বলেন, গির্জার যাজকরা নানদের যৌন নিপীড়ন করেছেন৷ এমনকি অনেক যাজক নানদের যৌনদাসী করেও রেখেছিলেন৷ ফলে পোপ বেনেডিক্ট এ কারণে পুরো একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন৷ খবর ডয়চে ভেলে ও আনন্দবাজারের।

ক্রমাগত এই ধরনের অভিযোগ উঠে আসায় ২০০৫ সালে একটি ধর্মসভা বাতিল করে দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন পোপ বেনেডিক্ট। সেই প্রসঙ্গ উল্লেখ করে মঙ্গলবার পোপ ফ্রান্সিস বলেন, এখনও এই অবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এই প্রথম প্রকাশ্যে এমন বিবৃতি দিলেন পোপ।

নানদের জন্য ক্যাথলিক চার্চের যে আন্তর্জাতিক সংগঠন রয়েছে, তাদের তরফে গত নভেম্বরে জানানো হয়েছিল, চুপ করে থাকা ও গোপন রাখার যে সংস্কৃতি, তা-ই আসলে এত দিন ধরে নানদের মুখ বন্ধ করে রেখেছিল।

আজই পশ্চিম এশিয়া সফর সেরে ভ্যাটিকানে ফিরে এসেছেন পোপ। গতকাল আবু ধাবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এই প্রসঙ্গ উঠে এসেছিল। গির্জার যাজকদের বিরুদ্ধে নারী ও শিশুদের যৌন হেনস্থার যে ধারাবাহিক অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরেই, তার প্রেক্ষিতেই মঙ্গলবার এই বিবৃতি দেন তিনি।

তাঁর মতে, নারীদের সর্বদা দ্বিতীয় শ্রেণির মনে করার প্রবণতার মধ্যেই এই ধরনের নির্যাতন ও হেনস্থার শিকড় পোঁতা রয়েছে। তিনি আরও জানান, যাজক ও বিশপদের হাতে নানদের হেনস্থার কথা গির্জাগুলিও জানে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে তারা। বেশ কয়েক জন যাজককে ইতিমধ্যে সাসপেন্ডও করা হয়েছে। তবে পোপের এই বক্তব্যের পরে বুধবার ভ্যাটিকানের তরফ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, পোপ ‘যৌন হেনস্থা’ বলতে ক্ষমতার অপব্যবহার করে কী করে যৌন সম্পর্ক স্থাপন করা হয়, তার কথাই বলতে চেয়েছেন।

২০১৪-১৬ সালের মধ্যে ভারতেই এক সন্ন্যাসিনীকে ১৩ বার ধর্ষণের অভিযোগ ওঠে এক বিশপের বিরুদ্ধে। পঞ্জাবের জালন্ধরের ঘটনা। অভিযুক্ত বিশপ ফ্রাঙ্কো মুলাক্কাল অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করে।

শেয়ার করুন

পাঠকের মতামত