আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের বিমানবন্দরে হেনস্তার শিকার বাংলাদেশি অভিনেত্রী

ভারতের বিমানবন্দরে হেনস্তার শিকার বাংলাদেশি অভিনেত্রী

ভারতের হায়দরাবাদ বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন তেলেগু সিনেমার বাংলাদেশি অভিনেত্রী মেঘলা মু্ক্তা। গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) এয়ার ইন্ডিয়ার এক নারী কর্মী তাকে হয়রানি করেন।

মেঘলা মু্ক্তা তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান। বাংলাদেশের এই মডেল, অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রির মূলধারার চলচ্চিত্র ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’তে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছবিটি বর্তমানে হায়দরাবাদের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। ছবিটির প্রচারের জন্যই তিনি সেখানে গিয়েছিলেন। এমন সময় এই ঘটনা ঘটলো।

মেঘলা মুক্তা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, গত বৃহস্পতিবার আমি এয়ার ইন্ডিয়ার AI780 নম্বর ফ্লাইটে হায়দরাবাদ থেকে বাংলাদেশে ফিরছিলাম। বিমানে আমার ২৮ কেজি ওজন বহন করার অনুমতি ছিল কিন্তু আমার কাছে থাকা মালামালের ওজন হয়েছিল ২৯ কেজি। আমি অতিরিক্ত ওজনের জন্য নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধ করতে রাজি ছিলাম। কিন্তু এয়ার ইন্ডিয়ার হায়দরাবাদের গ্রাউন্ড স্টাফ সুপারভাইজার কানিজ ফাতেমা আমাকে ক্রেডিট কার্ডে অর্থ পরিশোধের জন্য বলেন।

মেঘলার অভিযোগের সুরে আরও বলেন, আমি ক্যাশ পেমেন্ট করতে চাইলে তিনি আমাকে ‘ক্রেডিট কার্ড না থাকলে বাসে ভ্রমণ করতে’বলেন। এমনকি ডলার এক্সচেঞ্জ করে পেমেন্ট করতে চাইলেও তিনি রাজি হননি। ফ্লাইটে থাকা আমার বন্ধুরা তার ব্যাগ ভাগাভাগি করতে চাইলে কানিজ ফাতেমা আমাকে বলেন, ‘আপনি এখানে কোনও ব্যবসা বা চুক্তি করতে পারেন না।’

ইতোমধ্যে এ ঘটনার জন্য মেঘলার কাছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুঃখ প্রকাশ করে কমেন্ট ও মেসেজ করেছে বলে জানান মেঘলা। তবে তার আগে এয়ার ইন্ডিয়াকে অভিযোগ করে অফিসিয়াল মেইল পাঠিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের ফ্যাশন হাউসের অন্যতম আলোচিত মডেল মেঘলা মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ২০১৪ সালে তাকে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও সর্বশেষ শাকিব খানের ‘নবাব’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপরই দক্ষিণ ভারতের তেলেগু ছবিতে ডাক পড়ে মেঘলার।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত