আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তৃণমূল কংগ্রেসের বিধায়ককে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গে মুখমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের এক বিধায়ককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবারের এ ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আনন্দবাজারের খবরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হচ্ছে, শনিবার বাড়ির পাশের একটি মন্দিরে সরস্বতী পূজার অনুষ্ঠানে যান নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের তৃণমূল দলীয় বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। অনুষ্ঠান চলাকালীন দর্শক সারিতে বসা বিধায়কের কপালে গুলি চালান একদল দুর্বৃত্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি করার পরপরই খুনিরা পালিয়ে যান। পরে সেখানে উপস্থিত লোকজন সত্যজিৎ বিশ্বাসকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নদীয়া জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরীশঙ্কর দত্ত অভিযোগ করেছেন এ খুনের ঘটনায় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হাত রয়েছে। তিনি বলেন, কেন্দ্রের শাসক দলের চক্রান্তের শিকার হয়েছেন কৃষ্ণগঞ্জের বিধায়ক। তিনি এর শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দেন।

তৃণমূল কংগ্রেসের নদীয়া জেলার পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল বলেন, ‘সংগঠনের জোর না থাকায় খুনের রাজনীতি করছে বিজেপি। তাদের পায়ের তলায় এখন মাটি নেই। কেননা পশ্চিমবঙ্গে তারা একটি আসনও পাবে না।’

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করে বলেন, অনুব্রত মণ্ডলের বীরভূম থেকে নদীয়ায় আমদানি করা রাজনীতির জেরে এই ঘটনা। তবে রাজনীতি নিরপেক্ষভাবে এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ সুপার রূপেশ কুমারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার রাতে হাসপাতালের একটি ঘরে নেতা-মন্ত্রীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্ত। তিনি বলেন, ‘অপরাধীকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেয়া হবে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত