আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভাইরাল হতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার

ভাইরাল হতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার

নিজের ভিডিও ভাইরাল করতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন কানাডার মার্সেলা জোইয়া। ১৯ বছরের এই ইনস্টাগ্রাম মডেল ভাইরাল হওয়ার জন্য চেয়ার ছুড়ে মারেন ৪৫তলা থেকে। শেষমেশ ভাইরাল হতে গিয়ে তাকে গ্রেপ্তার হতে হয় বলে জানিয়েছে ডয়চে ভেলে।

টরন্টোর একটি ভবনের ৪৫তলায় এক ফ্ল্যাটে থাকতেন মার্সেলা। সেখান থেকেই চেয়ার ছুড়ে মারেন নিচে। চেয়ার গিয়ে পড়ে রাস্তার একটি চলন্ত গাড়ির সামনে। অল্পের জন্য ভয়ংকর কোনও দুর্ঘটনা ঘটেনি। এই ভিডিও তিনি ইনস্টাগ্রামসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।

এরপর মার্সেলার এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্র ধরেই কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে হাজির করা হয় আদালতে। দুই হাজার কানাডিয়ান ডলার জরিমানা এবং কয়েকটি শর্তে করে তাকে ছেড়ে দেয়া হয়।

শর্তগুলোর একটি হলো বাসায় একা থাকতে পারবেন না মার্সেলা। মায়ের সঙ্গে তার বাড়িতে উঠতে হবে তাকে। দ্বিতীয়টি হলো এই ভিডিওর সঙ্গে জড়িত বন্ধুদেরকে ত্যাগ করতে হবে। তাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ রাখতে পারবেন না তিনি।

মার্সেলার আইনজীবী গ্রেইগ লেসলি জানান, সব শর্ত মেনে নিয়ে মায়ের বাড়িতেই উঠেছেন তিনি। নিজেও এই কাজের জন্য লজ্জিত বোধ করছেন তিনি। পুলিশ ভিডিওটি তার ইনস্টাগ্রাম থেকে মুছে দিয়েছে। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওটি দেখে ফেলেছেন কয়েক লাখ ভিউয়ার।

মার্সেলার মামলা পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা ডেভিড হপকিনস বলেন, এই দায়িত্বহীন কাজের জন্য কেউ মারাও যেতে পারতো। আশা করছি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিশোর-কিশোরীরা এই ধরনের পদক্ষেপ থেকে নিজেদেরকে বিরত রাখবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত