আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পুলওয়ামা হামলার পর ভারতজুড়ে আতঙ্কে কাশ্মীরিরা

পুলওয়ামা হামলার পর ভারতজুড়ে আতঙ্কে কাশ্মীরিরা

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলওয়ামা জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪২ জন নিহত হওয়ার পর দেশটিতে কাশ্মীরিরা বেশ আতঙ্কে রয়েছেন। কাশ্মীর এবং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাশ্মীরিদের ওপর হামলার ঘটনা ঘটছে। সার্বিক দিক বিবেচনায় তাদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র থেকে রাজ্যগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। কাশ্মীরিদের ওপর হামলার প্রতিবাদে কাশ্মীরে ‘বন্ধ’ ডাকা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের বেশ কিছু শিক্ষার্থী ও বাসিন্দা তাদেরকে হুমকি ও ভয় দেখানোর কথা বলেছেন। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পরামর্শমূলক নির্দেশনা পাঠিয়েছে।’

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দেরাদুনে অবস্থানরত কাশ্মীরি কিছু শিক্ষার্থী জানিয়েছেন, তাদেরকে বাসা ছেড়ে দিতে বলেছেন বাড়িওয়ালারা। এসব বাড়িওয়ালার ভয়, তাদের সম্পত্তির ওপর হামলা হতে পারে।

হরিয়ানা ও বিহার থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে।

পাটনায় কাশ্মীরি ব্যবসায়ীরা জানিয়েছেন, কিছু উচ্ছৃঙ্খল লোক তাদের ওপর হামলা চালিয়েছে।

পাটনায় বসবাসরত বশির আহমেদ নামের এক কাশ্মীরি বলেন, ‘কিছু লোক লাঠি-সোটা আমাদের দোকানগুলোর বাইরে জমা করে। তারা স্লোগান দিতে থাকে। আমি পুলওয়ামার হামলা সম্পর্কে জানতামও না। তারপরও তারা আমার দোকানের জিনিসপত্র ধ্বংস করে এবং আমাকে ও আমার কর্মীদেরকে পিটুনি দেয়।’

তিনি বলেন, ‘আমি ৩৫ বছর ধরে পাটনায় কাজ করছি। এই ধরনের সমস্যা কিংবা বিভাজনের সম্মুখীন কখনো হইনি। আমি প্রতিবছর ছয় মাস এখানে কাটাই এবং কাশ্মীরের চেয়ে পাটনাকেই বেশি পছন্দ করি। রাজনীতি নিয়ে আমার মাথাব্যথা নাই। আমি আসলে এতটাই ব্যস্ত থাকি যে, অনেক সময় খবরের কাগজ পড়ার সময় পর্যন্ত পাই না।’

এদিকে, পুলওয়ামায় হামলার প্রতিবাদে জম্মুতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলার শিকার ব্যক্তিরা জানান, তাদের ও তাদের সম্পত্তির ওপর হামলার সময় পুলিশ চোখ অন্য দিকে ঘুরিয়ে রাখে।

জম্মুতে কাজ করা সরকারি কর্মকর্তারা নিরাপত্তা চেয়ে বার্তা পাঠাচ্ছেন। তাদের অভিযোগ, উচ্ছৃঙ্খল লোকজন জানিপুরে তাদের বাসভবনে হামলা চালিয়েছে এবং বহু গাড়ি ভাঙচুর করেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত